অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে দেখা গেল আশ্চর্য দৃশ্য

শুক্রবার রাতে অনন্ত এবং রাধিকার বিয়ের (Anant-Radhika Wedding) অনুষ্ঠানে পারফর্ম করলেন পপ গায়ক জাস্টিন বিবার। তাঁর পারফরমেন্সে মুগ্ধ হলেন অতিথিরা। সোশাল মিডিয়াতে অনেক ভিডিয়ো ভাইরাল হচ্ছে যেখানে দেখা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

শুক্রবার রাতে অনন্ত এবং রাধিকার বিয়ের (Anant-Radhika Wedding) অনুষ্ঠানে পারফর্ম করলেন পপ গায়ক জাস্টিন বিবার। তাঁর পারফরমেন্সে মুগ্ধ হলেন অতিথিরা। সোশাল মিডিয়াতে অনেক ভিডিয়ো ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে জাস্টিনের গানের তালে তাল মিলিয়ে সবাই অনুষ্ঠান উপভোগ করছে (Anant-Radhika Wedding)।

গায়ক তাঁর অত্যন্ত বিখ্যাত বিখ্যাত গানের দ্বারা একটি সুন্দর মহল সাজিয়ে তুলছিলেন। তাঁর গানের তালিকার মধ্যে বেবি (BABY), সরি (SORRY), লাভ ইয়োর সেলফ (LOVE YOURSELF), হয়ার আরে ইউ নাউ? (WHERE ARE YOU NOW?) ইত্যাদি গান ছিল।

   

সোশাল মিডিয়াতে ভাইরাল কয়েকটি ভিডিয়োতে দেখা গেছে জাস্টিন বিবার সঙ্গে অরি-র নাচ। শুক্রবার রাতের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাঁরা জাস্টিনের গানের প্রচুর প্রশংসা করেছেন।

ক্যাটরিনা দীপিকার পর, যশ রাজের স্পাই ইউনিভার্সে আলিয়া ও শর্বরী

তাঁর ভিডিয়োতে প্রতিক্রিয়া জানিয়ে একজন ইন্সটাগ্রাম ইউজার লিখেছেন, “মুকেশ আম্বানি রিহানা এবং জাস্টিন বিবারকে তাঁর প্রি-ওয়েডিং (Pre-Wedding) ইভেন্টে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, যারা বছরের পর বছর পারফর্ম করেননি। আপনি এখনও বলছেন যে টাকা দিয়ে খুশি কেনা যায় না? আমার এই বিষয়ে সন্দেহ আছে।”

অন্য আরেকজন ইউজার কমেন্ট করে বলেছেন : “তারা অনেক ভাগ্যবান যে তাঁরা বিবারের জাদু দেখতে পেয়েছেন।” আরেকজন লিখেছেন, “হলিউডের সেরা অভিনেতাদের নিয়ে একটি অনুষ্ঠান।” কনসার্টে অনেক তারকাই অংশ নেন। দীপিকা পাড়ুকোন, ভিকি কৌশল, সালমান খান, আলিয়া ভাট, রণবীর কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, জাহ্নবী কাপুর, শহীদ কাপুর, বরুণ ধাওয়ান, আদিত্য রায় কাপুর, বিদ্যা বালান, শেহনাজ গিল এবং অন্যান্য বলিউড সেলিব্রিটিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গর্ভবতী অবস্থায় এ কী করলেন দীপিকা

ইভেন্টে পারফর্ম করার কয়েক ঘণ্টা পরে, বিবারকে মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে দেখা গিয়েছিল, যেখান থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছিলেন। জানা গেছে, গায়ক ইভেন্টের জন্য ৮৩ কোটি টাকা নিয়েছিলেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google