নেট বোলার থেকে টিম ইন্ডিয়া, গুরনুর ব্রারের উত্থানে চমক

আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন গুরনুর ব্রার। আফগানিস্তান সিরিজে ভারতীয় দলে তাঁর সুযোগ ঘিরে আগ্রহ।

By Sandipa Nandy

Published:

Follow Us
gurnoor-brar-india-squad-rise-from-ipl-net-bowler

Kolkata, May 20: গতকালই (১৯ মে) আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষিত হয়েছে। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি জাতীয় দলের বেশ কিছু পরিবর্তন করেছে। এই পরিবর্তনেই দলে সুযোগ পেয়েছেন গুরনুর ব্রার। কিন্তু কে এই গুরনুর ব্রার?

বর্তমানে আইপিএলে গুজরাত টাইটান্স-এর হয়ে খেলছেন গুরনুর ব্রার। চলতি মরসুমে নিজের অনবদ্য পারফরম্যান্সে সকলের নজির কেড়েছেন ৬’৫ ফুটের এই বোলার। তার জেরেই জাতীয় সিনিয়র দলে জায়গা করে নিলেন পঞ্জাব প্রদেশের এই ক্রিকেটার। নির্বাচকদের এই সিদ্ধান্ত পিছনে রয়েছে একমাত্র তাঁর ধারাবাহিক পারফরম্যান্স।

   

২০১৯ সালে মুম্বই ইন্ডিয়ান্সের নেট বোলার হিসেবে আইপিএলে অভিষেক হয় গুরনুরের। সেখান থেকে পরিশ্রম করে ভারতের ‘এ’ দলে সুযোগ পান। এছাড়া ২০২২ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেকের পর তিনি পঞ্জাবের হয়ে লাল বলের ক্রিকেটে নিয়মিত উইকেট শিকারী হয়ে ওঠেন।

এমনকি ২০২৪-২৫ রঞ্জি ট্রফিতে তিনি মাত্র ৭ ম্যাচে ২৬ উইকেট নেন, যার মধ্যে বিহারের বিপক্ষে ১৪ রানে ৫ উইকেট নেওয়ার রেকর্ডও রয়েছে তাঁর। ২০২৩ সালে পঞ্জাব কিংসে রাজ বাওয়ার পরিবর্তে তাঁকে নেওয়া হয়। পরবর্তী সময়ে ২০২৫ আইপিএল নিলামে তার গুজরাত টাইটান্স তাকে ১.৩ কোটি টাকায় কেনে।

তারপর থেকে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন গুরনুর। ঘরোয়া ক্রিকেটে বল হাতে অসাধারণ ধারাবাহিকতা ও আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার পেলেন এই তরুণ ক্রিকেটার। তাঁকে পেয়ে দল সমৃদ্ধ হবে বলেই মনে করা হচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google