Kolkata, May 20: আবারও সমালোচনার কেন্দ্রে ঋষভ পন্থ। এবার ধারাভাষ্যকারের সঙ্গে বিরূপ আচরণের জন্য সকলের কাছে সমালোচিত হচ্ছেন তিনি। সেই ভিডিয়ো ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরাও পন্থের আচরণকে ভালো চোখে দেখছেন না।
বিষয়টি হল, মঙ্গলবার জাতীয় দলে সহ-অধিনায়কত্ব হারানোর পর আইপিএল ম্যাচে লখনউকে নেতৃত্ব দেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের টস চলাকালীন প্রখ্যাত ধারাভাষ্যকার ইয়ান বিশপের প্রশ্নের সদুত্তর দিতে না পেরে সমালোচনার মুখে পড়েন।
Read More: ইন্টার কাশীকে হালকা নিচ্ছেন না অস্কার, ট্রফির সামনে ইস্টবেঙ্গল
ইয়ান বিশপ লখনউ অধিনায়ক ঋষভ পন্থকে জিজ্ঞাসা করেছিলেন যে অভিজ্ঞ পেসার মহম্মদ শামি কেন এই ম্যাচে খেলছেন না। তিনি উত্তরে শুধু বলেন, হ্যাঁ। প্রশ্নটি বিশপ ফের বুঝিয়ে বলেন যে, শামির ওই ম্যাচে না খেলার কারণ জানতে চাইছেন।
উত্তরে পন্থ আসল কারণটি না জানিয়ে বারংবার বিকল্প খেলোয়াড়ের প্রসঙ্গেই কথা বলতে থাকেন। এই বিভ্রান্তিকর কথোপকথনের কারণে লাইভ টিভিতে এক অত্যন্ত অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেই ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরে। নেটিজেনদের মধ্যে এটি ব্যাপক হাসির খোরাক জোগায়। আবার অনেকে এটিকে একটি মজার “লস্ট ইন ট্রান্সলেশন” বা ভুল বোঝাবুঝির মুহূর্ত হিসেবে দেখছেন।
Read More: নেট বোলার থেকে টিম ইন্ডিয়া, গুরনুর ব্রারের উত্থানে চমক




















