Mohun Bagan: দিল্লি ম্যাচের আগে কী বললেন সার্জিও লোবেরা? জানুন

শেষ ম্যাচে বড় ব্যবধানে জয়ের লক্ষ্য মোহনবাগানের (Mohun Bagan)। দিল্লি ম্যাচের আগে ইতিবাচক বার্তা দিলেন কোচ সার্জিও লোবেরা।

By Sayan Sengupta

Published:

Follow Us
sergio-lobera-mohun-bagan-delhi-match-isl-title-race

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বর্তমানে জমজমাট ইন্ডিয়ান সুপার লিগ। বিগত বছরগুলিতে ও হয়তো এতটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকেনি দেশের ফুটবলপ্রেমী মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যায় আইএসএলের অন্তিম ম্যাচে নামছে মোট ছয়টি দল। যাদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হিসেবে রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, পাঞ্জাব এবং জামশেদপুর। সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে দুই প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গলের। খাতায় কলমে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের অ্যাডভান্টেজ থাকলেও সহজে হাল ছাড়ছেন না বাগান কোচ সার্জিও লোবেরা‌।

Read More: প্লে-অফের শেষ আশায় ইডেনে নামছে KKR, সামনে মুম্বই চ্যালেঞ্জ

হিসাব অনুযায়ী আগামীকাল ইস্টবেঙ্গল যদি ইন্টার কাশীর কাছে পরাজিত হয় কিংবা ড্র করে অপরদিকে মোহনবাগান যদি দিল্লি দলকে পরাজিত করতে পারে তাহলে নিশ্চিত চ্যাম্পিয়ন হবে সবুজ-মেরুন ব্রিগেড। তবে যদি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান উভয় দল জয় পায় তাহলে নির্ভর করছে গোল পার্থক্য। সেক্ষেত্রে মোহনবাগান যদি ছয় গোলের বেশি ব্যবধানে জয় পায় সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হতে পারে মেরিনার্সরা। কাজটা কঠিন হলেও যে অসম্ভব নয় সে আভাস আগেই দিয়েছিলেন বাগান অধিনায়ক শুভাশিস বসু। ডার্বি ম্যাচ ড্র করার পর শেষ ম্যাচে গোলের বন্যা বইয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন নিজেই।

   

Read More: ViratKohli: প্রথমবার নিজের মানসিক ট্রমা নিয়ে মুখ খুললেন বিরাট

অর্থাৎ মোহনবাগান যে পুরোদমে আক্রমণে যাবে সেটা বলাই যায়। তবে খেতাব জয়ের প্রসঙ্গে বাগান কোচ সার্জিও লোবেরা‌ বলেন, ‘আমি সর্বদা ইতিবাচক মনোভাব নিয়ে চলতে পছন্দ করি। একদম শেষ মুহূর্ত পর্যন্ত যেকোনো বিষয় কার্যকরী করার চেষ্টা করি। মনে রাখতে হবে আমাদের কাছে এখনও সুযোগ আছে। আমরা ভালো পারফরম্যান্স করতে পারলে হয়তো চ্যাম্পিয়ন ও হতে পারি। যদিও এটা খুব একটা সহজ হবে না। কিন্তু তবুও ছেলেরা শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয়ের জন্য লড়াই করবে। এটাই আমাদের এখন অন্যতম টার্গেট।’

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google