ক্যাটরিনা দীপিকার পর, যশ রাজের স্পাই ইউনিভার্সে আলিয়া ও শর্বরী

২০১২তে যশ রাজের স্পাই ইউনিভার্সে (YRF Spy Universe) পরিচয় করানো হয় প্রথম মহিলা স্পাই জোয়া। এই চরিত্রে ছিলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) । ২০২৩ এ স্পাই ইউনিভার্সে মহিলা ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

২০১২তে যশ রাজের স্পাই ইউনিভার্সে (YRF Spy Universe) পরিচয় করানো হয় প্রথম মহিলা স্পাই জোয়া। এই চরিত্রে ছিলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) । ২০২৩ এ স্পাই ইউনিভার্সে মহিলা স্পাই, রুবাই। রুবাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা পাডুকোন (Deepika Padukone)। এবার স্পাই উনিভার্সের অংশ হচ্ছেন আরও দুই মহিলা, আলিয়া ভট্ট (Alia Bhatt) এবং শর্বরী ওয়াঘ (Sharvari Wagh)।

আলিয়া ভাট (Alia Bhatt) এবং শর্বরী ওয়াঘ (Sharvari Wagh) ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের (YRF Spy Universe) প্রথম মহিলা স্পাই চলচ্চিত্র আলফা-তে (Alpha) অভিনয় করতে চলেছেন। এই ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ইনস্টাগ্রামে শুক্রবার এই ছবির ঘোষণা করেছেন প্রযোজনা সংস্থা। ভিডিওতে আলিয়ার ভয়েসওভারে আলিয়ার গলা শুনতে পাওয়া যায়। তিনি বলেন, “গ্রীক বর্ণমালার প্রথম অক্ষর, আমাদের প্রোগ্রামের মূলমন্ত্র – যিনি সবচেয়ে দ্রুত, তীক্ষ্ণ এবং সাহসী। আমরা যদি মনোযোগ সহকারে তাকাই, আমরা দেখতে পাব যে প্রতিটি শহরে একটি জঙ্গল রয়েছে এবং প্রতিটি জঙ্গল শাসন করেন একজন আলফা। “

   

এই ছবি পরিচালনা করছেন শিব রাওয়াইল (Shiv Rawail) যিনি নেটফ্লিক্স সিরিজ ‘দ্য রেলওয়ে মেন: দ্য আনটোল্ড স্টোরি অফ ভোপাল ১৯৮৪’ (The Railway Men: The Untold Story of Bhopal 1984) পরিচালনা করেছিলেন। তিনি ২০১৩ সালের ‘ধুম ৩’ (Dhoom 3) এবং ২০১৬ সালের ফ্যান (Fan) চলচ্চিত্রে কাজ করেছেন। যশ রাজ্ স্পাই উনিভার্সে সালমান খানের ২০১২ সালের ‘এক থা টাইগার’ (Ek Tha Tiger), ২০১৭ সালের ‘টাইগার জিন্দা হ্যায় ‘(Tiger Zinda Hai), হৃতিক রোশনের ২০১৯ সালের ‘ওয়ার’ (War) এবং শাহরুখ খানের ২০২৩ সালের ‘পাঠান’ (Pathaan) এর মতো রেকর্ড-ব্রেকিং হিট সিনেমা রয়েছে ৷

নীল সমুদ্র সৈকত ধরে হেঁটে যাচ্ছেন কাঞ্চন ও শ্রীময়ী, কেমন কাটছে মধুচন্দ্রিমা ?

শর্বরী (Sharvari Wagh) সম্প্রতি আদিত্য সরপোতদারের ‘মুঞ্জ্যা’ (Munjya) এবং জুনেদ খান ‘মহারাজ’-এ (Maharaj) তার দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন। অন্যদিকে, আলিয়া (Alia Bhatt) তাঁর হোম ব্যানার এটারনাল সানশাইন প্রোডাকশনের তৃতীয় ছবি ‘জিগ্রা’র (Jigra) জন্য চিত্রগ্রহণ শেষ করেছেন। এই ছবিতে রয়েছেন বেদাং রায়নাও। ‘জিগরা’ ২৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google