নীল সমুদ্র সৈকত ধরে হেঁটে যাচ্ছেন কাঞ্চন ও শ্রীময়ী, কেমন কাটছে মধুচন্দ্রিমা ?

অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) বর্তমানে মধুচন্দ্রিমা (Honeymoon) কাটাচ্ছেন । মালদ্বীপে (Maldives) গিয়েছেন তাঁরা। সেখান থেকেই সোশ্যাল মিডিয়াতে নানান ছবি ও ভিডিও ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) বর্তমানে মধুচন্দ্রিমা (Honeymoon) কাটাচ্ছেন । মালদ্বীপে (Maldives) গিয়েছেন তাঁরা। সেখান থেকেই সোশ্যাল মিডিয়াতে নানান ছবি ও ভিডিও পোস্ট করছেন তাঁরা।

মালদ্বীপে গিয়ে ইতিমধ্যেই দ্বিতীয়বার জন্মদিন পালন করেছেন অভিনেত্রী (Sreemoyee Chattoraj)। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন তার ছবিও। সম্প্রতি তাঁর পোস্ট করা ভিডিওতে সুইমিং পুলে ডুব দিতে দেখা গেছে দম্পতিকে। আবার কখনও হোটেলের ক্যাম্পাসে হাঁটতে দেখা গেছে শ্রীময়ীকে। এবার তার ইনস্টাগ্রামে নতুন ট্রেন্ডে যোগ দিলেন তিনি।

   

ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সারদের জন্য রয়েছে নানান ট্রেন্ড। এবার সেই ট্রেন্ডে যোগ দিলেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। বৃহস্পতিবার একটি স্লো মোশন ভিডিও পোস্ট করেছেন শ্রীময়ী। ভিডিওতে তাঁকে আর কাঞ্চনকে নীল সৌন্দ্র সৈকত ধরে হাঁটতে দেখা যাচ্ছে। তাদের পেছনে দেখা যাচ্ছে তালগাছের শাড়ি এবং নীল আকাশ। হাঁটতে হাঁটতে সমুদ্রের জলে পাও ভেজালেন তাঁরা। কাঞ্চন পড়েছে একটি সাদা শর্ট এবং কালো ট্রাউসার। শ্রীময়ী পড়েছেন একটি গোলাপি ফুল আঁকা টপ। ভিডিওটির ক্যাপশনে শ্রীময়ী লিখেছেন, “কারণ এটি ট্রেন্ড করছে। “

নোয়াখালী গণহত্যার কালো ইতিহাস তুলে ধরবে ‘মা কালী’ চলচ্চিত্র

কয়েকদিন আগেই ছিল অভিনেত্রীর (Sreemoyee Chattoraj) জন্মদিন। তাঁর জন্মদিনের মধ্যরাতে বাবা মা এবং স্বামী কাঞ্চনকে নিয়ে কেক কাটেন অভিনেত্রী। স্বামীর কাছ থেকে পান একটি হাতঘড়ি এবং হাতের চুড়ি। এরপরেই তাঁরা উড়ে যান মালদ্বীপের উদ্দেশ্যে। সেখানেই দ্বিতীয় বারের জন্য জন্মদিন পালন করেন অভিনেত্রী।

এই বছর ১৪ ফেব্রুয়ারী গাঁটছড়া বাঁধেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। আইনি বিয়ের পর তারকাজ্জল রিসেপশনও দিয়েছিলেন তাঁরা। জামাইষষ্ঠীর দিনে অভিনেত্রী অভিযোগ করেছিলেন যে ব্যস্ততার কারণে মধুচন্দ্রিমায় (Honeymoon) যাওয়া হয়নি তাদের। অবশেষে তার স্বাধ মেটালেন স্বামী কাঞ্চন।

কয়েকদিন আগেই তাজপুর ঘুরতে গিয়েছিলেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ এর শুটিংয়ে গিয়েছিলেন অভিনেতা। শুটিংয়ের ফাঁকে স্ত্রীকে নিয়ে সমুদ্রসৈকতে সময় কাটান অভিনেতা। করেন খাওয়া-দাওয়াও। সেই সময়ই শ্রীময়ী জানিয়েছিলেন যে খোঁজ চলছে হানিমুনের উপযুক্ত স্থানের। মালদ্বীপে এসেই যেন স্বপ্নপূরণ হয়েছে এই দম্পতির।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google