ক্ষুব্ধ গায়ক আরমান মালিক! কার সঙ্গে তাঁকে গোলাচ্ছেন অনুরাগীরা ?

বিখ্যাত গায়ক আরমান মালিক (Armaan Malik) যিনি বোল দো না জারা (Bol Do Na Zara) , জব তক (Jab Tak) , সব তেরা (Sab Tera) -র মত সুপারহিট ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Singer Armaan Malik and Big Boss Contestant Armaan Malik

বিখ্যাত গায়ক আরমান মালিক (Armaan Malik) যিনি বোল দো না জারা (Bol Do Na Zara) , জব তক (Jab Tak) , সব তেরা (Sab Tera) -র মত সুপারহিট গান গুলি গেয়েছেন , তিনি এক্স (X)-এ পোষ্ট করে জানায় যে তাঁর সঙ্গে বিগ বস ওটিটি ৩ (Bigg Boss OTT 3)-র কণ্টেসটেণ্ট কে গুলিয়ে ফেলা হচ্ছে।

গায়ক আরমান মালিক (Armaan Malik) বিভ্রান্তি মেটানোর জন্য এক্স (X)-এ টুইট করে জানান যে তাঁর ফ্যানেরা তাঁর সঙ্গে একজন ইউটিউবর যিনি বিগ বস ওটিটি ৩ (Bigg Boss OTT 3)-র কণ্টেসটেণ্ট এবং সেই ব্যাক্তির নামও আরমান মল্লিক (Armaan Malik) দুজনকে একই বলে মনে করছেন । এই বিভ্রান্তি মেটানর জন্য গায়ক আরমান মালিক (Armaan Malik) কে অনেকরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । এই সকল ঘটনার ফলে আরমান মালিক (Armaan Malik) তাঁর মান-মর্যাদা খোয়াচ্ছেন বলে দাবি করেছেন এবং তিনি ফ্যানেদের কাছে অনুরোধ করে বলেছেন যে বিগ বস ওটিটি ৩ (Bigg Boss OTT 3)-র কণ্টেসটেণ্ট আরমান মালিক (Armaan Malik) এর সম্পর্কে কোনোরকম পোস্টে তাঁকে জানো ট্যাগ না করে।

   

গায়ক তাঁর পোস্টে লিখেছেন, “সবাই কেমন আছেন। আমি কিছুদিন থেকে একটি সমস্যার সম্মুখীন হচ্ছি, কিন্তু এই মুহূর্তে সেটি হাতের বাইরে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে এবং আমাকে এটির সমাধান করতে হবে । একজন ইউটিউব ক্রিয়েটার (Youtube Creator) , যিনি আগে সন্দীপ (Sandeep) নামে পরিচিত ছিল ,পরে সে তার নাম পরিবর্তন করে আরমান মল্লিক রাখেন এবং বর্তমানে বিগ বস ওটিটি সিজন ৩ (Bigg Boss OTT 3) -তে রয়েছেন । এটি অনেক বিভ্রান্তির সৃষ্টি করছে, অনেক লোক ভুল করে আমাকে ট্যাগ করেছে এবং ধরে নিয়েছে যে আমরা একই ব্যক্তি,” তিনি আরও বলেছেন যে , “আমি খুব স্পষ্টভাবে বলতে চাই: এই ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং আমি তাঁকে বা তাঁর জীবনধারাকে কোনও ভাবেই সমর্থন করি না।”

আদালতে বিচারাধীন অরিজিৎ সিং, মামলা শুরুর আগেই তাঁকে নিয়ে সেলফি তুললেন বিচারকরা!

তিনি এও জানান জানান যে এই পরিস্থিতিতে তাঁর মান-মর্যাদাকে নষ্ট হচ্ছে । “যদিও আমি কাউকে তাদের নাম পরিবর্তন করা এবং আমার নামটি গ্রহণ করা থেকে আটকাতে পারি না, আমি শুধু আমার নিজের ফ্যানেদের অনুরোধ করতে পারি সাহায্যের জন্য,” তিনি প্রকাশ করেন । সর্বশেষে, তিনি সকলের কাছে অনুরোধ করে লেখেন , “অনুগ্রহ করে আমার সঙ্গে অর্থাৎ বিগ বস ওটিটি ৩ (Bigg Boss OTT 3)-র কণ্টেসটেণ্ট আরমান মালিক (Armaan Malik) এর সম্পর্কিত যে কোনও পোস্টে আমাকে ট্যাগ করা বন্ধ করুন। “

বিখ্যাত গায়ক আরমান মালিক (Armaan Malik) এর এই পোস্টের পর পরই খুব ভাইরাল (Viral) হয় সেই পোস্ট টি এবং অনেকেই সেটা শেয়ার করেন এবং সেখানে মন্তব্যও করেছেন গায়কের ফ্যানেরা ।

গায়ক আরমান মালিক (Armaan Malik) এর অনুরাগীরা তাঁর এক্স (X) পোস্টে মন্তব্য করে বলেন যে তাঁর ফ্যানেরা তাঁর সঙ্গে আছে , এবং তাঁকে এইসকল বিষয় নিয়ে মাথা ঘামাতে মানা করেছেন । আরও একজন ফ্যান লিখেছেন যে শিল্পীরা পাওয়ারে থাকে সারাজীবনের জন্য কিন্তু একজন ইউটিউবর থাকেনা । এরকম আরও অনেকরকম মন্তব্যের দ্বারা বিখ্যাত গায়ক আরমান মালিক (Armaan Malik) এর ফ্যানেরা তাঁকে জানিয়েছেন যে তাঁরা তাঁর পাশেই আছেন ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google