ISL ম্যাচের জন্য ভাইয়ের বিয়েতে যেতে পারছেন না তারকা ফুটবলার

ইন্ডিয়ান সুপার লীগে (ISL) মঙ্গলবার মুম্বই সিটির বিপক্ষে এফসি গোয়ার ম্যাচ রয়েছে। ম্যাচ ছেড়ে ভাইয়ের বিয়েতে যেয়ে পারছেন না রেনিয়ার ফার্নান্দেজ (Raynier Fernandes)। রেইনিয়ারের ভাই রয়স্টন মঙ্গলবার মুম্বইয়ে ...

By Rana Das

Published:

Follow Us
Raynier Fernandes

ইন্ডিয়ান সুপার লীগে (ISL) মঙ্গলবার মুম্বই সিটির বিপক্ষে এফসি গোয়ার ম্যাচ রয়েছে। ম্যাচ ছেড়ে ভাইয়ের বিয়েতে যেয়ে পারছেন না রেনিয়ার ফার্নান্দেজ (Raynier Fernandes)। রেইনিয়ারের ভাই রয়স্টন মঙ্গলবার মুম্বইয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাইয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে গোয়ায় থাকবেন এই মিডফিল্ডার।

আরও পড়ুন: Mohun Bagan: মাজিয়ার বিপক্ষে পরাজিত হওয়ার পর বিষ্ফোরক মিরান্ডা  

   

“এটি আমার ভাইয়ের জন্য একটি খুব বড় দিন এবং আমি আমার পরিবারের সাথে, তার পাশে থাকতে চেয়েছিলাম। আমার ভাই আমার খুব কাছের। তিনি সব সময় আমার সঙ্গে ছিলেন এবং আমাকে সমর্থন করেছেন। আমি তার কাছ থেকে যা চেয়েছি তা তিনি আমাকে দিয়েছেন। তবে স্পষ্টতই সময়টা এমন যে ইচ্ছা থাকলেও ওখানে যেতে পারছি না”, সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বলেছেন রেইনিয়ার। “ক্লাবের আমাকে দরকার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা খেলা এবং আমি খেলতে চাই। পেশাদার ফুটবলে একটি লক্ষ্যে পৌঁছানোর জন্য ত্যাগ স্বীকার করতে হয়”।

আরও পড়ুন: Mohun Bagan: হারলেও নিজেদের লক্ষ্যে সফল বাগান-বাহিনী  

মিডফিল্ডার ও উইঙ্গার হিসেবে রেইনিয়ারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে আগের ম্যাচে রওলিন বোর্হেসের হ্যামস্ট্রিং ইনজুরি এফসি গোয়ার চিন্তা বাড়িয়েছে। ব্র্যান্ডন ফার্নান্দেজ এখনও চোট থেকে সেরে উঠতে পারেননি। ব্রিসন ফার্নান্দেজও ইনজুরিতে ভুগছেন।

আরও পড়ুন: Mohun Bagan: ম্যাচ হেরেই এএফসি কাপে অভিযান শেষ করল বাগান  

এফসি গোয়া সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আইএসএল টেবিলের শীর্ষে থাকলেও নিশ্চিত হওয়ার উপায় নেই। মুম্বই সিটি ১৪ পয়েন্ট পেয়েছে এবং আগের ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ৪-০ গোলে জয় পেয়েছে তারা। ২০২০-২১ মরসুমে মুম্বইয়ের হয়ে ডাবল শিরোপা জেতা রেইনিয়ার শুধু দলের জন্যই নয়, তার ভাইয়ের জন্যও পুরো পয়েন্ট সংগ্রহ করতে চাইবেন। “আমার ভাই একজন ফুটবলার, তাই সবকিছু ঠিকঠাক থাকলে সেও সত্যিই খুশি হবে,” বলেছেন রেইনিয়ার।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google