Loksabha election 2024: প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীকে ‘কুম্ভকর্ণ’ বলে কটাক্ষ,হাওড়ায় হুলস্থূল

লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই একেই অন্যের প্রতি ব্যক্তিগত আক্রমণ ক্রমশই বেড়ে চলছে। মঙ্গলবার হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী বিদায়ী সাংসদ ও তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
prasun-rathin

লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই একেই অন্যের প্রতি ব্যক্তিগত আক্রমণ ক্রমশই বেড়ে চলছে। মঙ্গলবার হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী বিদায়ী সাংসদ ও তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ‘কুম্ভকর্ণ’ বলে কটাক্ষ করলেন। আজ সকালে তিনি রামরাজাতলার চৌধুরী পাড়ায় দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বের হন। প্রথমে তিনি স্থানীয় শীতলা মন্দিরে পুজো দেওয়ার পর জনসংযোগ কাজ শুরু করেন।

Paschim Bardhaman: প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে কালো টাকার তল্লাশি

   

সেই প্রচারে বেরিয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, ”বিদায়ী সাংসদ পাঁচ বছরের মধ্যে পৌনে পাঁচ বছর ঘুমিয়ে কাটান। আর বাকি তিন মাস জেগে উঠে বলেন, আমাকে ভোট দিন। তিনবার সাংসদ থাকাকালীন তিনি যতটা সময় ঘুমিয়েছেন তা কুম্ভকর্ণকেও ছাপিয়ে যায়।”

Lok Sabha Elections: লোকসভায় লকেটের কঠিন লড়াই

এখানেই শেষ নয়, তিনি হাওড়া শহরের বেহাল দশা নিয়ে সরব হয়। রাস্তাঘাট থেকে পুর পরিষেবা সবকিছুই মুখ থুবড়ে পড়েছে। শহর জঞ্জাল নগরীতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন। যদিও এই অভিযোগের প্লাটা প্রার্থী ও বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ও বলেন, ”আমি কী কাজ করেছি তা পার্লামেন্টের ওয়েব পোর্টালে পাওয়া যাবে।” ভোটের মুখে একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ ক্রমেই বেড়ে চলেছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google