বিশ্বাস ভাঙার ‘নো-বল’, প্রেমেও চরম খেসারত! পৃথ্বীর সঙ্গে সম্পর্ক ছিন্ন বাগদত্তার

সোশ্যাল মিডিয়ায় প্রতারণার অভিযোগ তুলে পৃথ্বী শ-এর সঙ্গে সম্পর্ক শেষ করার ইঙ্গিত দিলেন বাগদত্তা আকৃতি অগ্রবাল। মুছে ফেললেন বাগদানের ছবিও।

prithvi-shaw-fiancee-akriti-agrawal-breakup-cheating-allegation

বাবান আদক, কলকাতা: বাইশ গজের চেয়ে মাঠের বাইরের বিতর্কেই যেন বেশি চর্চায় থাকেন পৃথ্বী শ (Prithvi Shaw)! ফর্মহীনতা এবং একাধিক আইনি ঝামেলার পর এবার ভারতীয় এই ক্রিকেটারের ব্যক্তিগত জীবনেও নেমে এল বড়সড় বিপর্যয়। দিনের পর দিন প্রতারিত হওয়ার অভিযোগ তুলে পৃথ্বীর সঙ্গে সম্পর্ক ভেঙে বেরিয়ে এলেন তাঁর বাগ্‌দত্তা আকৃতি অগ্রবাল। সোশ্যাল মিডিয়ায় আকৃতির এক বিস্ফোরক পোস্ট থেকেই তাঁদের বাগদান ভেঙে যাওয়ার ব্যাপারটি সামনে এসেছে।

নিজের ইনস্টাগ্রামে পৃথ্বীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন আকৃতি। নাম উল্লেখ না করলেও তাঁর নিশানায় যে পৃথ্বীই রয়েছেন, তা সকলের কাছেই স্পষ্ট। আকৃতি আক্ষেপের সুরে লিখেছেন, “একাধিকবার প্রতারিত হয়েছি, তবুও এতদিন একটাও কথা বলিনি। কিন্তু সম্পর্ক এতটা এগিয়ে যাওয়ার পরেও এমনটা হবে, সেটা ভাবতে পারছি না।” এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, “সমাজমাধ্যমে ওর সম্পর্কে আপনারা যা যা জল্পনা শুনেছেন, তার সবটাই সত্যি।”

Advertisements

Also Read | আর্জেন্টিনার এই দাপুটে ফুটবলারকে দলে টানার পথে গোয়া

এই পোস্টের পাশাপাশি নিজের প্রোফাইল থেকে বাগদানের সমস্ত ছবি মুছে ফেলেন আকৃতি। এমনকী, পৃথ্বীকে তিনি আনফলোও করে দিয়েছেন। চলতি বছর আইপিএলের ঠিক আগেই বেশ ঘটা করে তাঁদের বাগ্‌দান সম্পন্ন হয়েছিল। যদিও সম্পর্ক ভাঙার বিষয়ে দুজনের কেউই এখনও প্রকাশ্যে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি।

Also Read | ঘানাকে পিছনে ফেলে শেষ ষোলোয় কলম্বিয়া, চোটের কবলে এই ফুটবলার

মাঠের বাইরের এই ঝামেলার পাশাপাশি মাঠেও সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পৃথ্বীর। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে থাকলেও একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি তিনি। ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ককে গোটা মরশুম কাটাতে হয়েছে বেঞ্চে বসে। এর আগে এক ইনফ্লুয়েন্সারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে থানা অবধি দৌড়াতে হয়েছিল তাঁকে। সেই অতীত বিতর্ক সরিয়ে যখন তিনি জাতীয় দলে ফেরার লক্ষ্যে তিনগুণ বেশি পরিশ্রম করার কথা জানিয়েছিলেন, ঠিক তখনই ব্যক্তিগত জীবনের এই নতুন বিতর্ক তাঁর কেরিয়ারে ফের বড়সড় প্রশ্নচিহ্ন ফেলে দিল।

Also Read | নয়া মরসুমে কোন দলে খেলবেন ব্রাইসন ফার্নান্দেজ?