সায়ন সেনগুপ্ত, কলকাতা ডেস্ক: শনিবার সকালে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটের ম্যাচে নেমেছিল কলম্বিয়া। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল আফ্রিকার শক্তিশালী ঘানা। সম্পূর্ণ সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে লাতিন আমেরিকার এই দেশটি। গোল পান জোন আরিয়াস। ম্যাচ শুরু হওয়ার শুরু থেকেই বল নিজেদের দখলে রেখেছিল কলম্বিয়ার ফুটবলাররা। মাঝমাঠের দখল ও ছিল ব্যাপকভাবে। বিক্ষিপ্ত কয়েকবার ঘানার ফুটবলাররা আক্রমণে উঠে আসলেও খুব একটা কার্যকরী হয়নি। তবে প্রথম কোয়ার্টারেই চোটের কবলে পড়তে হয়েছিল জন কার্দোবা। তবুও খুব একটা অসুবিধা হয়নি।
Also Read | নয়া মরসুমে কোন দলে খেলবেন ব্রাইসন ফার্নান্দেজ?
Also Read | লক্ষ্য মূলপর্ব! এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে সহজ গ্রুপে ইস্টবেঙ্গল,
প্রথম কোয়ার্টারের শেষ লগ্নে দলকে এগিয়ে দেন আরিয়াস। গোল হজমের কিছু সময়ের মধ্যেই সমতায় ফেরার সুযোগ এসে গিয়েছিল আন্তোয়ান সেমেনিওরা। কিন্তু ক্যামিলো ভার্গেসের দক্ষ হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে দিয়াজ ও সুয়ারেজ একের পর এক সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধে গোল করলেও অফসাইডের ফাঁদে আটকে যান দিয়াজ। তারপর একদম সহজ সুযোগ নষ্ট করেন থমাস পার্তে। কিন্তু এরপর আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি ঘানা। যারফলে কার্যত অফ কালার থেকেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল ঘানা শিবির।
Also Read | খাদের কিনারা থেকে ফিনিক্স পাখির মতো উত্থান বিশ্বকাপে শেষ মুহূর্তের অবিশ্বাস্য ম্যাজিক!
Also Read | এবার ডুরান্ডের একই গ্ৰুপে দুই প্রধান, উত্তেজনায় ফুটছে সমর্থকরা
অপরদিকে, আগামী ৮ই জুলাই শেষ ষোলোর ম্যাচে নামবে কলম্বিয়া। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কোবোল দের সুইজারল্যান্ড দল। লড়াই যে সহজ হবে না সেটা বলাই চলে। বিশেষ করে জন কার্ডোবার চোট চিন্তায় রাখবে সকলকে।


