FIFA World Cup: আর্জেন্টিনার কাছে হারেও হৃদয় জিতল কেপ ভার্দে, কুর্নিশ গোটা স্টেডিয়ামের

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত চাপে রেখে ৩-২ ব্যবধানে হারলেও কেপ ভার্দের লড়াই কেড়ে নিল ফুটবলপ্রেমীদের হৃদয়।

cape-verde-wins-hearts-despite-loss-to-argentina-fifa-world-cup-2026

বাবান আদক, কলকাতা: মাত্র ৫ লক্ষ মানুষের এক ছোট্ট দ্বীপরাষ্ট্র, অথচ তাদের ফুটবল-হৃদয়ের বিশালতা হার মানাল তাবড় হেভিওয়েটদের! বিশ্বকাপের (FIFA World Cup) আসরে অংশগ্রহণকারী ক্ষুদ্রতম দেশ হিসেবে পা রেখেছিল কেপ ভার্দে। শনিবার ভোরে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে যখন রেফারির শেষ বাঁশি বাজল, তখন স্কোরলাইন বলছে ৩-২ গোলে জয়ী আর্জেন্টিনা। কিন্তু ফুটবল রোমান্টিকদের হৃদয়ের স্কোরবোর্ডে জয়ী ওই ‘ব্লু শার্ক’-রাই।

ম্যাচ হেরেছে ঠিকই, কিন্তু গোটা বিশ্বকে তারা শিখিয়ে গেল বিশ্বাস, সংকল্প আর ভয়ডরহীন ফুটবল কাকে বলে। মায়ামির হার্ডরক স্টেডিয়াম এদিন সাক্ষী থাকল এক আবেগঘন বিরল দৃশ্যের। মাঠ ছাড়ার সময় ভোজিনহাদের উদ্দেশ্যে উঠে দাঁড়িয়ে (স্ট্যান্ডিং ওভেশন) অভিবাদন ও করতালি জানাল গোটা স্টেডিয়াম। অঘটনের একদম দোরগোড়া থেকে ফিরে এলেও, চোখের জলে বিদায় নেওয়া কেপ ভার্দের এই হার আসলে এক চিরস্মরণীয় নৈতিক জয়।

   

Also Read | ঘানাকে পিছনে ফেলে শেষ ষোলোয় কলম্বিয়া, চোটের কবলে এই ফুটবলার
Also Read | নয়া মরসুমে কোন দলে খেলবেন ব্রাইসন ফার্নান্দেজ?

গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো ফুটবল-পাওয়ারহাউসকে রুখে দিয়ে অপরাজিত থেকে শেষ ষোলোয় এসেছিল তারা। আর বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে লড়াইটা তো হয়ে রইল এক অমর মহাকাব্য। লিওনেল মেসি যখন চলতি বিশ্বকাপে নিজের সপ্তম ও সার্বিক ২০তম গোলটি করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন, অনেকেই ভেবেছিলেন রূপকথার বুঝি এখানেই শেষ। কিন্তু না! হার না মানা মানসিকতার চূড়ান্ত নিদর্শন রেখে ডিরয় দুয়ার্টের গোলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

Also Read | লক্ষ্য মূলপর্ব! এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে সহজ গ্রুপে ইস্টবেঙ্গল,
Also Read | এক লাফে ধুলিসাৎ ২২ বছরের পুরনো রেকর্ড! অ্যাথলেটিক্সে ভারতের নতুন রানির উদয়

এক্সট্রা টাইমে লিসান্দ্রো মার্টিনেজের গোলে আর্জেন্টিনা ফের এগিয়ে গেলেও, কেপ ভার্দের মনোবল টলানো যায়নি। সিডনি লোপেজ ক্যাব্রালের এক অবিশ্বাস্য বিশ্বমানের গোলে দ্বিতীয়বার সমতায় ফেরে আফ্রিকা মহাদেশের এই অদম্য দলটি। তবে রূপকথার শেষটা সবসময় সুখের হয় না। প্রবল চাপের মুখে দিনি বর্জেসের এক নিষ্ঠুর আত্মঘাতী গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা, আর বিশ্বকাপ থেকে বিদায় নেয় কেপ ভার্দে।