নয়া মরসুমে কোন দলে খেলবেন ব্রাইসন ফার্নান্দেজ?

এফসি গোয়ার সঙ্গে চুক্তি শেষ। ব্রাইসন ফার্নান্দেজকে দলে নিতে আগ্রহী চেন্নাইয়িন এফসি বলে জোর জল্পনা, তবে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি।

brison fernandes

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বর্তমানে নয়া সিজনের জন্য ঘর গোছাতে ব্যস্ত প্রত্যেকটি ক্লাব। নিজেদের পরিকল্পনা অনুযায়ী বহু আগে থেকেই দেশি ও বিদেশি ফুটবলারদের সঙ্গে আলোচনা শুরু করে ছিল দেশের প্রথম সারির দল গুলির পাশাপাশি দ্বিতীয় ডিভিশনের দল গুলি ও খুব একটা পিছিয়ে নেয়। তবে গত কয়েক সপ্তাহ ধরেই দলবদলের বাজারে বারংবার উঠে আসতে শুরু করেছিল ব্রাইসন ফার্নান্দেজের (Brison Fernandes) নাম। গত মরসুম পর্যন্ত মানোলো মার্কেজের এফসি গোয়ার সঙ্গে যুক্ত ছিলেন এই ভারতীয় তারকা। আইএসএলে দলের হয়ে খেলেছিলেন মোট ১২টি ম্যাচ। যার মধ্যে ১টি গোলের পাশাপাশি ২টি অ্যাসিস্ট ছিল এই মিডফিল্ডারের।

আরও পড়ুন: লক্ষ্য মূলপর্ব! এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে সহজ গ্রুপে ইস্টবেঙ্গল,
আরও পড়ুন: এক লাফে ধুলিসাৎ ২২ বছরের পুরনো রেকর্ড! অ্যাথলেটিক্সে ভারতের নতুন রানির উদয়

   

তবে চলতি বছরের মে মাসে পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল এই ফুটবলারের। শোনা গিয়েছিল যে সেই সুযোগ কাজে লাগিয়েই তাঁকে নাকি দলে টানতে আগ্ৰহ প্রকাশ করেছিল কলকাতা ময়দানের এক প্রধান। তবে পরবর্তীতে সেই সম্ভবনা কমে আসে অনেকটাই। শেষ পাওয়া তথ্য অনুযায়ী সব ঠিকঠাক থাকলে দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব তথা চেন্নাইয়িন এফসির জার্সিতে নয়া সিজনে খেলতে দেখা যেতে চলেছে এই দাপুটে মিডফিল্ডারকে। যদিও সেই নিয়ে এখনও রয়ে গিয়েছে ধোঁয়াশা। খুব শীঘ্রই হয়তো স্পষ্ট হয়ে যাবে গোটা বিষয়টি।

আরও পড়ুন:খাদের কিনারা থেকে ফিনিক্স পাখির মতো উত্থান বিশ্বকাপে শেষ মুহূর্তের অবিশ্বাস্য ম্যাজিক!
আরও পড়ুন: এবার ডুরান্ডের একই গ্ৰুপে দুই প্রধান, উত্তেজনায় ফুটছে সমর্থকরা

বলাবাহুল্য, দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে একাধিকবার শিরোপা জয় করেছে অভিষেক বচ্চনের দল। কিন্তু শেষ কিছু বছরে একেবারেই বজায় থাকেনি সেই ছন্দ।

আরও পড়ুন: বাইশ গজে লড়াইয়ের আগেই বাজিমাত! সতীর্থকে সরিয়ে টি-টোয়েন্টির সিংহাসনে ঈশান