সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ কয়েক সিজন ধরে যথেষ্ট ভালো পারফরম্যান্স করে আসছে এফসি গোয়া (FC Goa )। প্রথম ডিভিশন ফুটবল লিগে চূড়ান্ত সাফল্য না আসলেও দেশের সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপে অভূতপূর্ব পারফরম্যান্স থেকেছে দেশের এই প্রথম সারির এই ফুটবল ক্লাবের। টানা দুইবার এই খেতাব জয় করেছিল মানোলো মার্কেজের ছেলেরা। জামশেদপুর এফসির পাশাপাশি তাঁরা পরাজিত করেছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে। সেই সুবাদে এবারের এই আগত নয়া সিজনে ও আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবে গোয়া শিবির।
সেজন্য বহু আগে থেকেই ঘর গোছানোর কাজে হাত দিয়েছিল ম্যানেজমেন্ট। স্প্যানিশ কোচ মানোলো মার্কেজের তত্ত্বাবধানে এই দল গত বছর পর্যন্ত খেললেও এবার বদলেছে পরিস্থিতি। বিদায় নিয়েছেন এই সফল কোচ। নবাগত কোচের নির্দেশ মতোই দল সাজাচ্ছে গোয়া। যেখানে এবার ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে ফ্রান্সিসকো আবালোর নাম। বলা বাহুল্য, গত মরসুমে অ্যাশলি ওয়েস্টউডের কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছিলেন এই আর্জেন্টাইন ফুটবলার। দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে মাঠে নেমে ছিলেন মোট ছয়টি ম্যাচে। যার মধ্যে দুটি গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট ছিল বছর আঠাশের এই ফুটবলারের।
আরও পড়ুন: ঘানাকে পিছনে ফেলে শেষ ষোলোয় কলম্বিয়া, চোটের কবলে এই ফুটবলার
আরও পড়ুন: নয়া মরসুমে কোন দলে খেলবেন ব্রাইসন ফার্নান্দেজ?
সেখানেই শেষ নয়। এই দাপুটে অ্যাটাকিং মিডফিল্ডার দলে যোগদান করার পর থেকেই ধীর ধীরে অন্য ছন্দে ধরা দিয়েছিলেন ফ্রান্সিসকো আবালো ওরফে ফ্র্যাঞ্চু। তবে গত কয়েক মাস আগেই দক্ষিণের সে ফুটবল ক্লাবের সঙ্গে শেষ হয়ে গিয়েছিল তাঁর। এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ শুরু করেছিল একাধিক ফুটবল ক্লাব। শেষ পর্যন্ত কথাবার্তা অনেক দূর এগিয়ে নিয়ে যায় এফসি গোয়া। সব ঠিকঠাক থাকলে নতুন সিজনে এই দলের জার্সিতেই খেলতে দেখা যেতে চলেছে এই দাপুটে ফুটবলারকে।


