বিয়ের দিন কান্নায় ভেঙে পড়লেন সোনাক্ষীর মা পুনম, ঘটনার কারণ জানলেন সোনাক্ষী

মেয়ের বিয়ের দিন ভেঙে পড়েন সোনাক্ষীর মা পুনম (Poonam Sinha)। তাঁর সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে এমনই জানলেন সোনাক্ষী (Sonakshi Sinha)। ২৩ জুন নিজেদের বাড়িতেই সাত পাকে বাধা পড়েন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মেয়ের বিয়ের দিন ভেঙে পড়েন সোনাক্ষীর মা পুনম (Poonam Sinha)। তাঁর সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে এমনই জানলেন সোনাক্ষী (Sonakshi Sinha)। ২৩ জুন নিজেদের বাড়িতেই সাত পাকে বাধা পড়েন অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং অভিনেতা জাহির ইকবাল (Zaheer Iqbal)। বাবা মা, পরিবার, এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আইনে বিয়ে সারেন সোনাক্ষী।

রবিবার তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন সোনাক্ষী (Sonakshi Sinha)। পোস্টের একটি ছবিতে বিয়ের দিন সোনাক্ষীকে জড়িয়ে ধরে অবেকঘন অবস্থায় দেখা যাচ্ছে মা পুনম সিনহাকে (Poonam Sinha)। পাশে দাঁড়িয়ে রয়েছে বাবা শত্রুঘ্নও (Shatrughan Sinha)। ওপর একটি ছবিতে বাবা মাকে জড়িয়ে রয়েছে সোনাক্ষীও। আলাদা করে বাবা এবং মায়েরসঙ্গে ছবিও তুলেছে অভিনেত্রী।

   

পোস্টের ক্যাপশনে সোনাক্ষী (Sonakshi Sinha) লিখেছেন, “বিয়ের পর মা যখন বুজতে পারেন যে আমাকে শশুরবাড়ি চলে যেতে হবে, তখন উনি কান্নাকাটি শুরু করেন। আমি মাকে আশ্বস্ত করে বলি, ‘মা, চিন্তা করো না … জুহু থেকে বান্দ্রা মাত্র ২৫ মিনিট। আজ তাদের অনেক বেশি মিস করছি, তাই আমি নিজেকে ঠিক একই জিনিস বলছ। আজ তো রবিবার, নিশ্চই বাড়িতে সিন্ধি তরকারি বাড়িতে তৈরি হবে। শীঘ্রই দেখা হবে। “

রণবীর সিংহ, রোহিত শর্মার ভূয়সী প্রশংসায় মার্ভেলের ডেডপুল এবং উল্ভারিন, ব্যাপারটা কী?

পোস্টটি দেখে বোঝা যাচ্ছে বাবা মা কে ইস করছেন অভিনেত্রী। তাঁর বিয়ের সময় শোনা গিয়েছিল যা মেয়ের পাত্রের পছন্দে খুশি নন বাবা শত্রুঘ্ন এবং মা পুনাম। তবে সব জল্পনায় জল ঢেকলে মেয়ের আসে দাঁড়িয়েই বিয়েতে সিলমোহর দেন বাবা এবং মা।
বিয়েতে সোনাক্ষী পরেছিলেন একটি এমব্রয়ডারি করা সাদা শাড়ি। জাহির পরেছিলেন একটি সাদা কুর্তা। বিয়ের পর দাদারে একটি বিলাসবহুল রেস্তোরাতে তাদের সহকর্মীদের জন্য একটি রিসেপশনের আয়োজন তাঁরা।

সোনাক্ষীকে শেষ দেখা গিয়েছিল সঞ্জয় লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ (Heeramandi: The Diamond Bazaar) এ। তাঁর সঙ্গে এই সিরিজে অভিনয় করেছিলেন মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমিন সেগাল এবং সানজিদা শেখ। ৩৭ বছর বয়সী এই অভিনেত্রীকে শীঘ্রই আদিত্য সরপোতদারের আসন্ন হরর কমেডি কাকুড়াতে দেখা যাবে। তাঁর সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন রিতেশ দেশমুখ এবং সাকিব সেলিম । ‘কাকুড়া’ ১২ জুলাই জি৫ প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google