রণবীর সিংহ, রোহিত শর্মার ভূয়সী প্রশংসায় মার্ভেলের ডেডপুল এবং উল্ভারিন, ব্যাপারটা কী?

ভারতীয় অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) এবং ক্রিকেটার রোহিত শর্মার (Rohit Sharma) ভূয়সী প্রশংসা করলেন অভিনেতা রায়ান রেনল্ডস এনং হিউ জ্যাকম্যান। ৬ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘ডেডপুল এন্ড ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ভারতীয় অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) এবং ক্রিকেটার রোহিত শর্মার (Rohit Sharma) ভূয়সী প্রশংসা করলেন অভিনেতা রায়ান রেনল্ডস এনং হিউ জ্যাকম্যান। ৬ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘ডেডপুল এন্ড উল্ভারিন’ (Deadpool & Wolverine) ২ । ভারতেও মুক্তি পাচ্ছে রায়ান রেনল্ডস (Ryan Reynolds) এবং হিউ জ্যাকম্যান (Hugh Jackman) অভিনীত এই ছবি। 

ভারতীয় ব্লগাররা তাঁদের প্রশ্ন করেন যে তাঁদের প্রিয় বলিউড অভিনেতা এবং ভারতীয় ক্রিকেটার কারা, তারই উত্তরে রায়ান রেনল্ডস (Ryan Reynolds) জানান যে তিনি রণবীর সিংয়ের (Ranveer Singh) সঙ্গে কাজ করতে চান। ভারতে তাঁদের ছবির প্রচারে রায়ানের সঙ্গে এসে অভিনেতা হিউ জ্যাকম্যান (Hugh Jackman) জানান যে তিনি ভারতীয় ক্রিকেটার রোহিত শৰ্মার (Rohit Sharma) ফ্যান।

   

রায়ান রেনল্ডস (Ryan Reynolds) এবং হিউ জ্যাকম্যানের (Hugh Jackman) সঙ্গে নেওয়া সাক্ষাৎকারের কিছু অংশ সোশ্যাল মিডিয়াতে রিলের মাধ্যমে প্রকাশ করেছে মার্ভেল ইন্ডিয়া। তারই একটি ভিডিওতে রায়ানকে বলতে দেখা যায়, “রণবীর সিংহ (Ranveer Singh) দারুন অভিনেতা। আমি জানি উনি হিন্দিতে ডেডপুলের ডাবিংও করেছেন। খুব মজার মানুষ উনি। ” এরপর নিজের সহ অভিনেতা হিউয়ের শারীরিক গঠন সম্পর্কে ব্যঙ্গ করে রেনল্ডস বলেন, “তুমি মনে করো তোমার শারীরিক গঠন দারুন? রণবীরকে দেখেছো? তাঁর পাশে তোমাকে ক্রিপ্ট কিপারের মতো দেখায়।” ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, একমাএ রায়ানই পারে রণবীরের সঙ্গে পাল্লা দিতে।

ক্যাটরিনা দীপিকার পর, যশ রাজের স্পাই ইউনিভার্সে আলিয়া ও শর্বরী

আরেকটি ভিডিওতে, ভারতীয় ক্রিকেটের প্রতি তার ভালোবাসার কথা জানান হিউ (Hugh Jackman)। “রোহিতকে (Rohit Sharma) বিশ্বকাপ বাড়িতে নিয়ে যেতে দেখে আমি খুশি। সত্যি বলতে, ওনার খেলা মারাত্মক ভাল ছিল ,” সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের জয়ের কথা উল্লেখ করে বলেছেন এক্স-মেন্ (X-Men) ছবির ফ্র্যাঞ্চাইজিতে উলভারিন চরিত্রে অভিনয় করা হিউ জ্যাকম্যান । ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ক্যাপশনে মার্ভেল ইন্ডিয়া লিখেছে, “এক্স-ম্যান হিটম্যানের কথা বলছে। শীঘ্রই চূড়ান্ত ভিডিওটি প্রকাশিত হওয়ার জন্য অপেক্ষা করছি।”

এপ্রিলে নির্মাতাদের দ্বারা প্রকাশ করা ‘ডেডপুল এন্ড উলভারিনের’ ট্রেলার থেকে জানা যায় যে ডেডপুল এবং উলভারিন আসন্ন ছবিতে চার্লস জেভিয়ারের দুষ্ট যমজ বোন ক্যাসান্দ্রা নোভার বিরুদ্ধে দলবদ্ধ হবেন। ইউটিউবে শেয়ার করা ট্রেলারের বর্ণনায় রায়ান রেনল্ডস লিখেছিলেন, “ব্যাম্বির মায়ের হত্যাকারীকে খুঁজে পেয়েছি।”

‘ডেডপুল এন্ড উলভারিন’ এ হিউ আর রায়ান ছাড়াও অভিনয় করেছেন ম্যাথিউ ম্যাকফ্যাডিন, মোরেনা ব্যাকারিন, রব ডেলানি, লেসলি উগামস এবং করণ সোনি। লেভি, রেট রিস, পল ওয়ার্নিক এবং জেব ওয়েলস-এর সহযোগিতায় রেনল্ডস দ্বারা রচিত ছবিটি ২৬ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google