শেষ মুহূর্তের ডাক পেয়েও অনিশ্চয়তায় স্কটল্যান্ড, ফের সুযোগ বাংলাদেশের!

নেই নিশ্চিত স্পনসর, বিশ্বকাপের (T20 World Cup) জার্সি জোগাড় নিয়েও দুশ্চিন্তা। তবু হাল ছাড়ছে না স্কটল্যান্ড। সময়ের সঙ্গে রীতিমতো লড়াই করেই বিশ্বকাপে নামার প্রস্তুতি নিচ্ছে ইউরোপের এই অ্যাসোসিয়েট ...

By Subhasish Ghosh

Published:

Follow Us
scotland-t20-world-cup-preparation-sponsor-jersey-crisis

নেই নিশ্চিত স্পনসর, বিশ্বকাপের (T20 World Cup) জার্সি জোগাড় নিয়েও দুশ্চিন্তা। তবু হাল ছাড়ছে না স্কটল্যান্ড। সময়ের সঙ্গে রীতিমতো লড়াই করেই বিশ্বকাপে নামার প্রস্তুতি নিচ্ছে ইউরোপের এই অ্যাসোসিয়েট দল।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিশ্বকাপ। অথচ ঠিক দু’সপ্তাহ আগে স্কটল্যান্ডকে সরকারিভাবে বিশ্বকাপে খেলার আমন্ত্রণ জানায় আইসিসি। ভারতের উদ্দেশে রওনা হওয়ার আগে হাতে সময় ছিল মাত্র সাত দিন। এই অল্প সময়েই যুদ্ধকালীন তৎপরতায় সব গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড।

   

আইএসএলের প্রস্তুতি শুরু কেরালার, যোগ দিলেন এই নয়া ফুটবলার

সমস্যার শুরুটা আসলে আরও আগে। বাছাই পর্বে জায়গা না পাওয়ায় বিশ্বকাপের প্রস্তুতি কার্যত বন্ধই করে দিয়েছিল স্কটল্যান্ড। ইটালির মতো অখ্যাত দলের কাছে হার, এমনকি ‘জার্সি’ নামের অপেক্ষাকৃত অপরিচিত দলও পয়েন্ট টেবিলে ছিল তাদের উপরে। ফলে বিশ্বকাপে খেলার সম্ভাবনা প্রায় শেষ বলেই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু ভাগ্যের ফেরে আচমকা সুযোগ এসে যায়। পড়ে পাওয়া চোদ্দ আনার মতো সেই সুযোগ লুফে নিতে চায় স্কটিশরা। কিন্তু বাস্তব সমস্যা পাহাড়সম।

স্কটল্যান্ডে ক্রিকেট জনপ্রিয় খেলা নয়। ফলে বড়সড় স্পনসর পাওয়া বরাবরই কঠিন। তার উপর স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডে মোট আধিকারিক মাত্র তিরিশ জনের মতো। একসঙ্গে একাধিক দল বিদেশ সফরে গেলে স্বাভাবিকভাবেই চাপ বাড়ে। এই মুহূর্তে স্কটল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দল খেলছে যুব বিশ্বকাপে। মহিলা দল রয়েছে নেপালে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে। তার মধ্যেই পুরুষ দলের জন্য আচমকা বিশ্বকাপ আয়োজন, বোর্ডের পক্ষে বড় চ্যালেঞ্জ।

সবচেয়ে বড় প্রশ্ন, স্পনসর এবং জার্সি। এখনও পর্যন্ত বিশ্বকাপের জন্য আলাদা কোনও জার্সি প্রস্তুত নয়। স্পনসর পাওয়ার বিষয়টিও অনিশ্চিত। স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ ট্রুডি লিন্ডব্লেড স্পষ্টত জানান, “এত কম সময়ের মধ্যে যদি বিশ্বকাপের আলাদা জার্সি হাতে পাই, সেটাই হবে বাড়তি প্রাপ্তি। না হলে সারা বছর যে জার্সি পরে খেলি, সেটাই পরে নামতে হবে। স্পনসর পাওয়া যাবে কিনা জানি না। হাতে মাত্র সাত দিন। দেখা যাক কতটা সম্ভব হয়।”

সব মিলিয়ে অন্য দলগুলোর মতো সম্পূর্ণ প্রস্তুত হয়ে বিশ্বকাপে নামা স্কটল্যান্ডের পক্ষে কঠিনই। তবু মাঠের লড়াইয়ে চমক দেওয়ার স্বপ্ন দেখছে দলটি। ইউরোপের ক্রিকেট সার্কিটে ইতিমধ্যেই সমীহ আদায় করে নিয়েছে স্কটল্যান্ড। আইসিসির অ্যাসোসিয়েট সদস্য হলেও শেষ তিনটি টি-২০ বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স রয়েছে তাদের।

২০২৪ বিশ্বকাপে তারা হারিয়েছিল ইংল্যান্ডকে, গ্রুপে তৃতীয় হয়ে অল্পের জন্য ছিটকে যায় পরের রাউন্ড থেকে। ২০২২ সালে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের মতো প্রতিষ্ঠিত দলকে। ২০২১ সালে তো সুপার-১২ রাউন্ডেও উঠেছিল স্কটল্যান্ড। প্রস্তুতির ঘাটতি থাকলেও দলের অনুশীলনে কোনও খামতি নেই। গত কয়েক সপ্তাহ ধরেই লাগাতার অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা।

ভিডিও নিউজ দেখুন

Subhasish Ghosh

[email protected]

Follow on Google