আইএসএলের প্রস্তুতি শুরু কেরালার, যোগ দিলেন এই নয়া ফুটবলার

নিজেদের পরিকল্পনা মাফিক গত সিজনে পারফরম্যান্স করতে পারেনি কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। তাই অন্যান্য বছরের তুলনায় আগেরবার ও খালি হাতেই শেষ করতে হয়েছিল তাঁদের। কিন্তু এবার গোয়ার বুকে ...

By Sayan Sengupta

Published:

Follow Us
kerala-blasters-start-isl-preseason-rolin-borges-joins-training

নিজেদের পরিকল্পনা মাফিক গত সিজনে পারফরম্যান্স করতে পারেনি কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। তাই অন্যান্য বছরের তুলনায় আগেরবার ও খালি হাতেই শেষ করতে হয়েছিল তাঁদের। কিন্তু এবার গোয়ার বুকে আয়োজিত সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপের প্রথম ম্যাচে যথেষ্ট দাপটের সাথে জয় ছিনিয়ে নিয়েছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। তাঁদের কাছে কার্যত নাস্তানাবুদ হয়েছিল রাজস্থান ইউনাইটেড। যেটা মন জয় করেছিল সকল সমর্থকদের। সেই ধারা বজায় রেখেই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লির বিপক্ষে ও এসেছিল সহজ জয়।

আরও পড়ুন: গোকুলামের এই মিডফিল্ডারকে দলে টানল কেরালা ব্লাস্টার্স

   

যারফলে পরবর্তী রাউন্ডে যাওয়ার অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল কেরালা। শেষ ম্যাচে মুম্বাই সিটি এফসির বিপক্ষে ড্র করলেই নিশ্চিত হয়ে যেত সেমিফাইনালের টিকিট। কিন্তু সেটা সম্ভব হয়নি শেষ পর্যন্ত। পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাইয়ের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলে ও শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছিল দক্ষিণের এই দলকে। যা কিছুতেই মেনে নিতে পারেননি সমর্থকরা। এই সমস্ত কিছু দূরে সরিয়ে এবার আগামী দিনে সাফল্য পাওয়াই প্রধান চ্যালেঞ্জ দলের ফুটবলারদের। হাতে কয়েকটা সপ্তাহ। তারপরেই শুরু হতে চলেছে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল। এবার বদল এসেছে ফরম্যাটে।

আরও পড়ুন: মহামেডানের এই প্রাক্তন ফুটবলারকে দলে টানার পথে গোকুলাম

অন্যান্য বার দুইটি লেগের মধ্য দিয়ে টুর্নামেন্ট পরিচালিত হলেও এবার পরিস্থিতি ভিন্ন। তাই একটি লেগের মধ্য দিয়েই পরিচালিত হবে গোটা টুর্নামেন্ট। তবে গত বছরের দীর্ঘ সময় পর্যন্ত টুর্নামেন্ট আয়োজন ঘিরে ব্যাপক অনিশ্চয়তা থাকায় অন্যত্র যোগদানের সিদ্ধান্ত নিয়েছিলেন বিভিন্ন দলের একাধিক বিদেশি ফুটবলাররা। সেখান থেকে বাদ যায়নি কেরালা ব্লাস্টার্স। যারফলে একটা সময় সম্পূর্ণ বিদেশিহীন হয়ে গিয়েছিল কেরালা। তবে খুব শীঘ্রই যে নতুন ফুটবলারদের যোগদানের কথা ঘোষণা করা হবে সেটাও জানা ছিল সকলের। সেটাই হয়েছে গত কয়েকদিনে।

আরও পড়ুন: ক্ষুদে ফুটবল প্রতিভা খুঁজতে টুর্নামেন্ট, উদ্যোগ ভেটারেন্স ক্লাবের

পাশাপাশি ভারতীয় ফুটবলের নির্বাচনেও থেকেছে চমক। দলে যোগ দিয়েছেন রোলিন বর্জেস। এফসি গোয়ার এই প্রাক্তন ফুটবলারকে নিয়ে ব্যাপক প্রত্যাশা থাকবে সকলের। অবশেষে গত মঙ্গলবার থেকেই আইএসএলের প্রাক-মরসুম প্রস্তুতি শুরু করে দিল কেরালা। দ্যা স্যাংচুয়ারিতে আপাতত চলছে অনুশীলন। যেখানে প্রথম দিনেই উপস্থিত ছিলেন শচীন সুরেশ, ভিবিন মহানন, আইবান ঢাওলিং, অময় রানওয়াদে, নোরা, হোরমিপাম রুইভাহ, নিহাল সুদেশ, সাহিফ, সন্দীপ, নাওচা সিং, ড্যানিশ ফারুক, আরশ শেখ, ও রোলিন বোর্জেস। খুব শীঘ্রই যোগ দেবেন দলের নতুন বিদেশী ফুটবলাররা।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google