গোকুলামের এই মিডফিল্ডারকে দলে টানল কেরালা ব্লাস্টার্স

এবারের সুপার কাপটা একেবারেই ভালো যায়নি কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। গতবারের হতাশাজনক পারফরম্যান্সের পর এবারের এই সর্বভারতীয় কাপ টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা ছিল দেশের…

Matias Hernandez

এবারের সুপার কাপটা একেবারেই ভালো যায়নি কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। গতবারের হতাশাজনক পারফরম্যান্সের পর এবারের এই সর্বভারতীয় কাপ টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা ছিল দেশের এই প্রথম সারির ফুটবল ক্লাবের। সেইমতো যথেষ্ট দাপটের সাথে টুর্নামেন্ট শুরু করেছিল কেরালা। আইলিগের ফুটবল দল রাজস্থান ইউনাইটেড হোক কিংবা আইএসএলের নতুন দল স্পোটিং ক্লাব দিল্লি। উভয়ের বিপক্ষেই সহজ জয় পেয়েছিল ডেভিড কাতলার ছেলেরা। যারফলে পরবর্তী রাউন্ডে যাওয়ার অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল কেরালা।

Read More: মহামেডানের এই প্রাক্তন ফুটবলারকে দলে টানার পথে গোকুলাম

Advertisements

যদিও সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। মুম্বাই সিটির কাছে শেষ মুহূর্তে গোল হজম করতে হয়েছিল দক্ষিণের এই দলকে। তারপর আর ম্যাচে ফেরা সম্ভব ছিল না। সেই সমস্ত কিছু ভুলে এবার দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে সাফল্য পাওয়ার চ্যালেঞ্জ কেরালার। এক্ষেত্রে ডেভিড কাতলার উপরেই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। তবে গত কয়েক মাস ধরে ঘটে চলা পরিস্থিতির দিকে নজরে রেখে দল ছেড়ে অন্যত্র যোগদান করতে বাধ্য হয়েছেন একাধিক ফুটবলার। যারফলে একটা সময় কার্যতো বিদেশিহীন হয়ে গিয়েছিল কেরালা ব্লাস্টার্স।

Read More: ক্ষুদে ফুটবল প্রতিভা খুঁজতে টুর্নামেন্ট, উদ্যোগ ভেটারেন্স ক্লাবের

তবে পরবর্তীতে একের পর এক বিদেশি ফুটবলারদের যোগদানের কথা ঘোষণা করতে থাকে ম্যানেজমেন্ট। এবার সেই তালিকায় যুক্ত হলেন মাতিয়া হার্নান্দেজ। আজ বেশ কিছু ঘন্টা আগে নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা স্পষ্ট করে দিয়েছে ম্যানেজমেন্ট। যারফলে আইলিগের ক্লাব থেকে ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবে যুক্ত হলেন স্প্যানিশ ফুটবলার। এই নয়া সিজনে তাঁকে স্বল্প চুক্তিতে দলে টেনেছিল গোকুলাম। সেখান থেকেই এবার আসলেন দেশের প্রথম সারির ফুটবল দলে। নিজেকে কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার।