Memory: স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে, জেনে নিন কিভাবে সহজে স্মৃতিশক্তি বাড়ানো যায়

বিজ্ঞানীদের মতে, স্মৃতি (Memory) সংরক্ষন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ।  স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়লে আমরা খুবই অসহায় হয়ে পড়ি । ব্যস্ত জীবনের মাঝে আমাদের ছোট ছোট জিনিস ভুলে ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
Natural Ways to Improve Your Memory

বিজ্ঞানীদের মতে, স্মৃতি (Memory) সংরক্ষন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ।  স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়লে আমরা খুবই অসহায় হয়ে পড়ি । ব্যস্ত জীবনের মাঝে আমাদের ছোট ছোট জিনিস ভুলে যাওয়ার অভ্যাস বাড়ছে । তবে কিছু কিছু বিষয় মনে রাখলে আমাদের স্মৃতিশক্তি উন্নত হবে । দেখে নেওয়া যাক , স্মৃতিশক্তি বাড়ানোর সহজ কিছু উপায়।

আরও পড়ুন: Improves Memory: হাসিতেই বাড়বে স্মৃতিশক্তি

   

ভালো ঘুম দরকার – ঘুম ও স্মৃতি ঘনিষ্ঠ ভাবে সম্পর্কিত । কারণ ঘুমানোর সময় , মস্তিস্ক নিজেকে পুনরায় সেট করে , যাতে জেগে উঠলে সমস্ত তথ্য মনে রাখতে পারে । যদি ঘুম ঠিকভাবে না হয় তবে স্মৃতিশক্তি দর্বল হতে শুরু করে এবং আমরা জিনিসগুলি ভুলে যেতে শুরু করি ।

লেখার অভ্যাস করা – বলা হয় মানুষ সবকিছু ভুলে যেতে পারে , কিন্তু তার দলিল নয় । তাই পড়া হোক বা অন্যকিছু , খাতায় নোট করে রাখা ভালো । কারণ আমরা যখন ভুলে যাই , তখন এই নোটগুলি আমাদের মনে করিয়ে দিতে সাহায্য করে । এইভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দীর্ঘ দিন মনে থাকে ।

মুখের ড্রাইভ – অনেক সময় ২০ থেকে ৩০ মিনিট ধরে মুখ চালানোর অভ্যাস করলে মস্তিস্ক দ্রুত কাজ করে ।
একাগ্রতা – একাগ্রতা স্মৃতি সংরক্ষণের সবচেয়ে বড়ো উপায় । মনকে এক জায়গায় মনোনিবেশ করলে তাতে শান্তি পাওয়া যায় এবং এক জায়গায় স্থির থাকে । ধ্যান করলে একাগ্রতা বাড়ে । এইভাবে আমরা আমাদের স্মৃতিশক্তিকে অনেকটাই বাড়াতে পারি ।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google