East Bengal: লাল-হলুদে বিরাট ধাক্কা, চোট পেয়ে ছিটকে গেলেন মহেশ

কলকাতা: দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে এবারের আইএসএল শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal ) ফুটবল ক্লাব। জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেডের পাশাপাশি টমাস টর্চজের স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে সহজেই এসেছিল ...

By Sayan Sengupta

Published:

Follow Us
naorem-mahesh-singh-injury-east-bengal-out-isl-season-doubt

কলকাতা: দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে এবারের আইএসএল শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal ) ফুটবল ক্লাব। জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেডের পাশাপাশি টমাস টর্চজের স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে সহজেই এসেছিল জয়। পরবর্তীতে তিনটি ম্যাচে পয়েন্ট নষ্ট করতে হলেও সেখান থেকে অনায়াসেই ঘুরে দাঁড়িয়েছিল মশাল ব্রিগেড। পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে সহজেই এসেছিল জয়। তারপর প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়েছিল অস্কার ব্রুজোর ছেলেরা। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল ক্লিফোর্ড মিরান্ডার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে।

Read More: ফিফা উইমেন্স সিরিজে তৃতীয় স্থান নির্ধারণে আজ মালাউই বনাম ভারত লড়াই

সম্পূর্ণ সময়ের শেষে দুইটি গোলের ব্যবধানে জয় আসলেও এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে গিয়েই চোট পান জাতীয় দলের তারকা ফুটবলার নাওরেম মহেশ সিং। যেটা নিঃসন্দেহে চিন্তায় ফেলে দিয়েছিল সকল সমর্থকদের। সেই সময় তেমন কিছু বোঝা না গেলেও পরবর্তীতে তাঁর খেলা নিয়ে দেখা দেয় ব্যাপক ধোঁয়াশা। অবশেষে তাঁকে নিয়ে বিশেষ বিবৃতি জারি করল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যেখানে বলা হয়, ‘ নাওরেম মহেশ সিং, গত কয়েকদিন আগেই আইএসএল অ্যাওয়ে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন। বর্তমান পরিস্থিতি অনুযায়ী মহেশের খেলতে না পারার সম্ভাবনা রয়েছে।সিজনের বাকি অংশের জন্য। আমরা তাঁর সুস্থতা কামনা করি।’

   

Read More: ডিফেন্সই ভোগাচ্ছে বাগানকে? জয়ের পরেও অসন্তুষ্ট মোহনবাগান কোচ লোবেরা!

তাঁর অনুপস্থিতি দলের মধ্যে যে প্রভাব ফেলবে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এসবের মাঝেই আগামী ১৬ই এপ্রিল টুর্নামেন্টের পরবর্তী হোম ম্যাচে নামবে লাল-হলুদ ব্রিগেড। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি। কাজেই ম্যাচ যে কঠিন হবে সেটা স্পষ্ট।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google