আগামী ১৫ এপ্রিল ফিফা উইমেন্স সিরিজ ২০২৬-এর থার্ড প্লেস প্লে-অফে মালাউই জাতীয় মহিলা দলের প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত। নাইরোবির ন্যায়ো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৪:৩০ মিনিটে। ভারতীয় মহিলা দল এবং মালাউই মহিলা দলের মধ্যে এটিই হবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
দুই দলেরই ফিফা উইমেন্স সিরিজ ২০২৬-এ শুরুটা ভালো হয়নি। মালাউই গত পাঁচটির মধ্যে দুটিতে হারের সম্মুখীন হয়েছে। যার মধ্যে মাটিল্ডাসের (অস্ট্রেলিয়া) কাছে ৫-০ ব্যবধানে হেরেছে। তবে একটি ম্যাচে ড্র-ও করেছে মালাউই-এর মেয়েরা। আর দুটি ম্যাচে সফলতাও পেয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হল লেসোথোর বিরুদ্ধে তাদের ৮-১ ব্যবধানে জয়। সব মিলিয়ে বলা যায়, মালাউই-এর পারফর্ম্যান্স মিশ্র। তবে কখনো কখনো বিপজ্জনক হয়ে উঠতে পারে।
Read More: UCL: আজ দ্বিতীয় লেগে মাদ্রিদ বনাম বার্সেলোনা, লিভারপুল বনাম পিএসজি দ্বৈরথ
উল্টোদিকে ভারতীয় মহিলা ফুটবল দল অক্টোবর (২০২৫) থেকে টানা ছয়টি ম্যাচে হারের ধারায় রয়েছে। সম্প্রতি কেনিয়ার বিপক্ষে কঠোর পরিশ্রম করেও ২-০ গোলে পরাজিত হয়েছে ‘ব্লু টাইগ্রেস’রা। এছাড়া ভারতীয় শিবিরে চিন্তার কারণ হল পিয়ারি জাক্সার চোট। গত ম্যাচে গুরুতর চোট পাওয়ায় এই ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি। কোচ ক্রিসপিন ছেত্রীকে এই ম্যাচটিতে সাফল্যের জন্য আলাদাভাবে কৌশল সাজাতে হবে। এই ম্যাচে হেরে গেলে ভারতীয় দলের আত্মবিশ্বাস হয়তো তলানিতে গিয়ে ঠেকবে।
ভারতের সম্ভাব্য লাইন-আপস (৪-২-৩-১):
শ্রেয়া হুডা (গোলরক্ষক), পূর্ণিমা কুমারী, অস্তম ওরাওঁ, শিল্কি দেবী, নির্মলা দেবী, আভেকা সিং, সানফিদা নংরুম, জাসোদা মুন্ডা, লিন্ডা কম, কারিশমা শিভোইকার, কবিয়া পাকরিসামি।
মালাউই সম্ভাব্য লাইন-আপস (৪-৪-২):
এসথার মৌলিদি (গোলরক্ষক), আইরিন খুমালো, চিমওয়েমওয়ে মাদিস, রোজ আলুফান্দিকা, বেনাডেটা এমকান্ডাওয়ার, রোজ কাদজেরে, ডেব্রোহ হেনরি, লেটিসিয়া চিনিয়ামুলা, ফেইথ চিনজিমু, সাবিনা থম, ভেনেসা চিকুপিলা।




















