জনতা উন্নয়ন পার্টি থেকে ‘আম জনতা উন্নয়ন পার্টি’, Y+ নিরাপত্তা হুমায়ুন কবীরের

ভরতপুর: হুমায়ুন কবীর তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হয়েছিলেন৷ এরপর তিনি নিজেই রাজনৈতিক যাত্রা শুরু করেছেন৷ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) শুরুতেই নতুন দল গঠন করেছিলেন৷ নাম দিয়েছিলেন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
humayun-Kabir

ভরতপুর: হুমায়ুন কবীর তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হয়েছিলেন৷ এরপর তিনি নিজেই রাজনৈতিক যাত্রা শুরু করেছেন৷ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) শুরুতেই নতুন দল গঠন করেছিলেন৷ নাম দিয়েছিলেন জনতা উন্নয়ন পার্টি৷ ২০২৫ সালের ২২ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় দলের প্রথম সভায় এই নাম ঘোষণা করেছিলেন তিনি৷

তবে সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনে দলটি রেজিস্ট্রেশন করানোর সময় জানা যায়, অন্য একটি রাজ্যে ইতিমধ্যেই জনতা উন্নয়ন পার্টি নামের দলকে স্বীকৃতি দেওয়া হয়েছে৷ এর ফলে হুমায়ুনকে দলের নাম পরিবর্তন করতে হয়েছে৷ নতুন নাম রাখা হয়েছে আম জনতা উন্নয়ন পার্টি৷ রাজ্য নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় নথিপত্র ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে৷

   

নামের পরিবর্তনের পাশাপাশি হুমায়ুন কবীরের নিরাপত্তা বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে৷ তৃণমূল থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন৷ নিজের প্রাণহানি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে তিনি বেসরকারি নিরাপত্তারক্ষী ভাড়া করার চেষ্টা করেছিলেন৷ তবে পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দেওয়ার পর ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা তিনি পান৷ মঙ্গলবার দুপুরে ১২ জন কেন্দ্রীয় বাহিনী হুমায়ুনের রেজিনগরের বাড়িতে পৌঁছায়৷

নতুন দল ভোটের আগে ইতিমধ্যেই ১০০-এরও বেশি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। হুমায়ুন জানিয়েছেন, আম জনতা উন্নয়ন পার্টি সাধারণ মানুষের কল্যাণ ও উন্নয়নের জন্য কাজ করবে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google