ডাবের জল উপকারী, তবে এই সমস্ত রোগীরা ভুলেও খাবেন না!

শরীর ও স্বাস্থ্য ভাল রাখতে ডাবের জল (Coconut Water Benefits) অত্যন্ত উপকারী৷ গীষ্মে দাবদহের হাত থেকে বাঁচতে ডাবের জলে চুমুক দেওয়া হলেও যে কোনও ঋতুতেই আপনি ডাব খেতে ...

By Suparna Parui

Published:

Follow Us

শরীর ও স্বাস্থ্য ভাল রাখতে ডাবের জল (Coconut Water Benefits) অত্যন্ত উপকারী৷ গীষ্মে দাবদহের হাত থেকে বাঁচতে ডাবের জলে চুমুক দেওয়া হলেও যে কোনও ঋতুতেই আপনি ডাব খেতে পারেন৷ বিশেষ করে ডাবের জল খেতে ভালবালেন না এমন মানুষ বোধয় নেই বললেই চলে৷ বিশেষত অসুস্থ ব্যক্তিদের ডাবের জল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা৷

আূবার কোনও সময়ে শরীরে যদি জলের ঘটতি মেটাতে ডাবের জল মহৌষধের মতো কাজ করে। স্বাদে হোক বা পুষ্টিগুণে,এর জুড়ি মেলা ভার। সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জজ়িঙ্ক-সহ নানা খনিজে পরিপূর্ণ ডাবের জল। কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন যে যে কোনও ব্যক্তিই কূী ডাবের জল খেতে পারেন৷ সেই বিষয় নিয়ে চিকিৎসকদের মত জেনে নিন৷

   

অ্যালার্জিজনিত সমস্যা থাকলে

অ্যালার্জি যে শুধুমাত্র ডিম, চিংড়ি মাছ ও বেগুন খেলে হয় তা কিন্তু নয়৷ যাঁদের ফুড অ্যালির্জির সমস্যা রয়েছে তাঁরা যাবের জল এড়িয়ে চলুন৷ তা হলে ডাবের জল খাওয়া চলবে না। এতে অ্যালার্জিজনিত সমস্যা আরও বেড়ে যেতে পারে।

কিডনির সমস্যায়

প্রথমত, কিডনির সমস্যা থাকলে চিকিৎসকেরা জল কম খাওয়ার নির্দেশ দিয়ে থাকেন৷ সেই সঙ্গে ডাবের জলে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তাই যাঁদের কিডনির সমস্যা রয়েছে৷ তাঁরা যদি নিয়মিত ডাবের জল খান তাহলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে গিয়ে অন্য খনিজ উপাদানগুলির ভারসাম্য বিঘ্নিত করে দিতে পারে৷

ডাাবিটিস রোগীদের ক্ষেত্রে

চিকিৎসকদের মতে, সুগারের সমস্যা থাকলে ডাবের জল খাওয়া চলে। তবে সপ্তাহে রোজ নয় একদিন খাওয়া যেতেই পারে৷

 

 

 

 

ভিডিও নিউজ দেখুন

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google