বড় মাপের খেলোয়াড় হওয়া স্বপ্ন নয় সচিনপুত্রের, পডকাস্টে অকপট অর্জুন

বাবা সচিন তেন্ডুলকর। তাঁকে বলা হয় ‘ক্রিকেট গড’। তবে বাবার মতো বড়মাপের ক্রিকেটার হওয়াই স্বপ্ন নয় সচিনপুত্র অর্জুনের (Arjun Tendulkar)। সম্প্রতি এক পডকাস্ট এমনটাই জানালেন অর্জুন তেন্ডুলকর। সাংবাদিক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
arjun-tendulkar-podcast-no-dream-big-star-cricket

বাবা সচিন তেন্ডুলকর। তাঁকে বলা হয় ‘ক্রিকেট গড’। তবে বাবার মতো বড়মাপের ক্রিকেটার হওয়াই স্বপ্ন নয় সচিনপুত্র অর্জুনের (Arjun Tendulkar)। সম্প্রতি এক পডকাস্ট এমনটাই জানালেন অর্জুন তেন্ডুলকর।

সাংবাদিক শুভঙ্কর মিশ্রা-র পডকাস্টে অতিথি হয়ে গিয়েছিলেন অর্জুন তেন্ডুলকর। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান। তার উত্তরে অর্জুন বলেন, ‘আমি নিজের মধ্যে খুশি থাকতে চাই। কাউকে আঘাত না করে, সৎভাবে জীবন কাটাতে চাই।’ অর্থাৎ, তিনি দেশের জার্সি গায়ে দিয়ে ক্রিকেট খেলা বা বড় আইপিএল তারকা হওয়ার মতো স্বপ্ন দেখেন না। তিনি তাঁর মতো করে ক্রিকেটকে উপভোগ করতে চান।

   

ভোট বঙ্গে ময়দানে ঝড় তুলতে ইডেনে প্রস্তুতি শুরু নাইট বাহিনীর

অবাক করা বিষয় হল ক্রিকেট জগতে অর্জুনের সেরকম কোনো বন্ধুও নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্রিকেটার বন্ধু নেই বললেই চলে। আমার বন্ধুরা খেলে না, ক্রিকেট নিয়েও কথাও বলে না!’ তাই তিনি হয়তো এত শান্ত। তিনি জানান, গোয়ার বাড়িতে পাঁচটি কুকুরের সাথে তিনি সময় কাটান। তিনি পেশাদার জীবনকে ব্যক্তিগত জীবনের সাথে মেলান না।

চোটে হ্যাজলউড, IPL শুরুর ম্যাচগুলোতে অজি পেসারকে পাবে না RCB

এছাড়া যখন অর্জুনকে প্রশ্ন করা হয়, বাবার সঙ্গে তুলনা করে সবাই যখন ট্রোল করে তখন তাঁর কেমন প্রতিক্রিয়া হয়। তিনি জানান, বাইরের চাপ বা ট্রোলিং-এ তিনি কখনো প্রভাবিত হন না। তিনি ক্রিকেটকে নিজের প্যাশন হিসেবে দেখেন। সেখানে নিজেকে প্রমাণ করার চাপ তিনি গায়ে মাখেন না।

প্রসঙ্গত উল্লেখ্য, অর্জুন তেন্ডুলকর আইপিএল এ প্রথম মুম্বাই ইন্ডিয়ান্স দলে জায়গা পেয়েছিলেন। কিন্তু সেখানে জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্টদের মতো বড়মাপের অভিজ্ঞ তারকা থাকায় খেলার বেশি সুযোগ পাননি। এবছর সচিনপুত্র-কে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। সেখানে মহম্মদ সামি, আবেশ খান-দের মতো খেলোয়াড়দের মধ্যে নিজেকে প্রমাণ করা সহজ কাজ নয়। এখন দেখার আইপিএল ২০২৬-এ নিজেকে কতোটা মেলে ধরতে পারেন শান্তশিষ্ট অর্জুন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google