চোটে হ্যাজলউড, IPL শুরুর ম্যাচগুলোতে অজি পেসারকে পাবে না RCB

বেঙ্গালুরু: হাতে আর ২ সপ্তাহ বাকি নেই। ২৮ মার্চ থেকে শুরু আইপিএল (IPL 2026)। চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু…

josh-hazlewood-injury-rcb-miss-early-IPL 2026-matches

বেঙ্গালুরু: হাতে আর ২ সপ্তাহ বাকি নেই। ২৮ মার্চ থেকে শুরু আইপিএল (IPL 2026)। চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল শুরুর আগে আরসিবির জন্য দুঃসংবাদ। আইপিএলের শুরু থেকে অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজলউডকে পাবে না গতবারের চ্যাম্পিয়নরা। চোটের জন্য এখনও পর্যন্ত তাঁকে ছাড়পত্র দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।

২০২৫ সালের নভেম্বরে শেষ ম্যাচ খেলেছিলেন জশ হ্যাজলউড। এরপর থেকে চোটের জন্য আর বাইশ গজে দেখা যায়নি তাঁকে। এমনকি অ্যাশেজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলতে পারেননি হ্যাজলউড। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি। শুধু তাই নয়, ১১ এপ্রিলের আগে কোনও ম্যাচ খেলতে পারবেন না অজি তারকা পেসার। শোনা যাচ্ছে, আইপিএলের দ্বিতীয়ভাগে দলে যোগ দিতে পারেন হ্যাজলউড। ১২.৫ কোটি টাকা দিয়ে হ্যাজেলউডকে দলে নেয় আরসিবি।

   

এখনও রিহ্যাবে রয়েছেন জশ হ্যাজলউড। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের থেকে মেডিক্যাল ক্লিয়ারেন্স দেওয়া হয়নি তাঁকে। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ছাড়পত্র দেওয়ার পরই আইপিএলে যোগ দিতে পারবেন তিনি। গত মরশুমে আইপিএলে আরসিবির সর্বোচ্চ উইকেটপ্রাপক ছিলেন তিনি। ১২ ম্যাচে ২২ টি উইকেট নিয়েছেন। তাঁর উপর অনেকটাই নির্ভরশীল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আইপিএলের প্রথম পর্বে তাঁকে না পাওয়া আরসিবির কাছে বেশ বড় ধাক্কা। প্রাথমিক পর্বে অজি তারকা পেসারের বিকল্প হতে পারেন শ্রীলঙ্কান পেসার নুয়ান তুষারা বা কুই পেসার জ্যাকব ডাফি।