জল্পনার অবসান, রাহানেই অধিনায়ক, ঘোষণা কেকেআরের

কলকাতা: আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে কোটি টাকার লিগ। আসন্ন আইপিএলে (IPL 2026) কেকেআরের অধিনায়ক হিসেবে অজিঙ্ক রাহানে থাকবেন নাকি অন্য কাউকে এই গুরু দায়িত্ব দেওয়া ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
ajinkya-rahane-appointed-kkr-captain-IPL 2026-season

কলকাতা: আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে কোটি টাকার লিগ। আসন্ন আইপিএলে (IPL 2026) কেকেআরের অধিনায়ক হিসেবে অজিঙ্ক রাহানে থাকবেন নাকি অন্য কাউকে এই গুরু দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে জল্পনার অবসান হল। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে থাকছেন অজিঙ্ক রাহানেই। মঙ্গলবার কলকাতায় এসে গিয়েছে শাহরুখ খানের দল।

কলকাতার টিম হোটেলে এসে গিয়েছেন অজিঙ্ক রাহানে, নাইটদের সহকারী কোচ শেন ওয়াটসন, অলরাউন্ডার সার্থক রঞ্জন ও পেসার ব্লেসিং মুজারাবানি। নাইট সমর্থকদের উদ্দেশ্যে রাহানে বলেন, “ঘরে ফিরতে পেরে দারুণ লাগছে। নতুন প্লেয়ারদের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছি। আশা করি, আমাদের পরিবারে তাঁরা দ্রুত মানিয়ে নিতে পারবে। এবার আমাদের দলে অনেক নতুন প্রতিভা আছে। সমর্থকদের বলব, আমাদের সঙ্গে থাকুন। আমরাও পরিশ্রম করে জার্সিতে চতুর্থ তারা বসানোর জন্য লড়াই করব।“

   

নাইট পেসার বৈভব অরোরা জানান, “সব মিলিয়ে আমাদের দারুণ প্রস্তুতি চলছে। আমরা নেটে বিভিন্ন রকম পরীক্ষানিরীক্ষা করছি। নতুন বোলিং কোচ টিম সাউদি কিংবদন্তি। ওঁর প্রচুর অভিজ্ঞতা। আমরা ২০২৩ সালে কেকেআরে একসঙ্গে খেলেছি। তখনও অনেক কিছু শিখেছি। আশা করি এবারও তাঁর থেকে অনেক কিছু শিখতে পারব।“

আগামী ২৯ মার্চ থেকে আইপিএলের যাত্রা শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচের আসর বসবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আগামী ২ এপ্রিল ঘরের মাঠ অর্থাৎ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। ৬ এপ্রিল পাঞ্জাব কিংস ও ৯ এপ্রিল লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামবে নাইট শিবির। ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত ইডেনে ৩ টি ম্যাচ খেলবে কেকেআর। এখনও পর্যন্ত ২০ টি ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। প্রথম পর্বের ম্যাচগুলির জন্য ইডেনে টিকিট বিক্রি শুরু।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google