তিলক দেখে সবজি দিতে মানা! মা-মেয়েকে চড় মেরে তাড়াল মুসলিম বিক্রেতা

কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমার বেতবেড়িয়া বাজারে ভয়ঙ্কর ঘটনা। (Market Assault)ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ উঠেছে ধর্মীয় পরিচয়কে ঘিরে এক মা ও মেয়ের সঙ্গে…

canning-betberia-market-assault-incident-west-bengal

কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমার বেতবেড়িয়া বাজারে ভয়ঙ্কর ঘটনা। (Market Assault)ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ উঠেছে ধর্মীয় পরিচয়কে ঘিরে এক মা ও মেয়ের সঙ্গে দুর্ব্যবহার এবং শারীরিক হেনস্থা করেছে এক মুসলিম সবজি বিক্রেতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মা ও মেয়ে বাজারে সবজি কিনতে গিয়েছিলেন। অভিযোগ, সেখানে এক মুসলিম সবজি বিক্রেতার সঙ্গে তাঁদের বচসা বাঁধে। ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করা হয়েছে, মায়ের কপালে তিলক দেখে ওই বিক্রেতা প্রথমে সবজি বিক্রি করতে অস্বীকার করেন। এরপর বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, কথা কাটাকাটির এক পর্যায়ে বিক্রেতার ছেলে ঘটনাস্থলে এসে মেয়েটিকে চড় মারেন এবং তাঁদের হেনস্থা করা হয়। ঘটনার পর ওই মা ও মেয়ে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন, যা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

   

আরও দেখুন: চোটে হ্যাজলউড, IPL শুরুর ম্যাচগুলোতে অজি পেসারকে পাবে না RCB

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। বিভিন্ন পক্ষ থেকে অভিযোগ-প্রত্যঅভিযোগের পাল্টা সুর শোনা যাচ্ছে। কেউ কেউ দাবি করছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা হলেও অন্যদিকে আবার অনেকে বলছেন, এর মধ্যে বৃহত্তর সামাজিক সমস্যার ইঙ্গিত রয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, বাজার এলাকায় আগে এমন ঘটনা খুব একটা দেখা যায়নি। তাই হঠাৎ এই ধরনের অভিযোগ সামনে আসায় তারা বিস্মিত। একই সঙ্গে তাঁরা চাইছেন, দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হোক, যাতে এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় থাকে।