২২ টি ভুয়ো অ্যাকাউন্ট! লক্ষ্মীভাণ্ডার দুর্নীতিতে সিট গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা: রাজ্যের অন্যতম জনপ্রিয় মহিলা কল্যাণ প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডারে (Lakshmir Bhandar)ব্যাপক দুর্নীতির অভিযোগে এবার কঠোর অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি সিট গঠনের নির্দেশ দিয়েছেন। পুরো প্রকল্পের ...

By Sudipta Biswas

Published:

Follow Us
lakshmir-bhandar-scam-sit-probe-fake-accounts

কলকাতা: রাজ্যের অন্যতম জনপ্রিয় মহিলা কল্যাণ প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডারে (Lakshmir Bhandar)ব্যাপক দুর্নীতির অভিযোগে এবার কঠোর অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি সিট গঠনের নির্দেশ দিয়েছেন। পুরো প্রকল্পের নেটওয়ার্ক খতিয়ে দেখা হবে এবং দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বীরভূমের বহরমপুর এলাকায় ইতিমধ্যেই ২২টি ভুয়ো উপভোক্তা অ্যাকাউন্ট চিহ্নিত হয়েছে।

এর মধ্যে একটি অ্যাকাউন্ট রাকিবুলের সঙ্গে যুক্ত। আরও ১৫টি অ্যাকাউন্ট খোলা হয়েছে মুস্তাফিজুর শেখ ও তাঁর স্ত্রীর নামে। প্রকল্পটি শুধুমাত্র মহিলাদের জন্য হলেও হাজার হাজার পুরুষ তৃণমূল কর্মী ও অনুপ্রবেশকারীরা ভুয়া পরিচয় তৈরি করে সুবিধা তুলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুভেন্দু অধিকারী বলেন, “যে প্রকল্পটি গরিব মহিলাদের আর্থিক স্বাবলম্বিতার জন্য চালু করা হয়েছিল, সেখানে ব্যাপক কারচুপি হয়েছে।

   

আরও দেখুনঃ ক্যানিংয়ে প্যান্ট খুলে ধর্ম পরীক্ষা বিজেপি নেতাদের! মারাত্মক অভিযোগ কল্যাণের

পুরুষরা, বিশেষ করে তৃণমূলের কর্মীরা, ভুয়া নাম ও পরিচয় ব্যবহার করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলে নিয়েছেন। এটা শুধু আর্থিক দুর্নীতি নয়, এটা মহিলাদের প্রতি প্রতারণা।” তিনি আরও জানান, সিট পুরো নেটওয়ার্ক তদন্ত করবে। ভুয়া পরিচয়ে সুবিধা নেওয়া ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রভাবশালী ব্যক্তি হোন বা যেকোনো পদে থাকুন, কাউকেই রেহাই দেওয়া হবে না।লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি তৃণমূল সরকারের আমলে চালু হয়েছিল।

প্রতি মাসে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি ১৫০০ টাকা পাঠানো হতো। কিন্তু বিরোধীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল যে, প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছে। অনেক জায়গায় পুরুষ সদস্যরা নিজেদের বা পরিবারের মহিলা সদস্যদের নাম ব্যবহার করে টাকা তুলে নিয়েছেন। কোথাও কোথাও একই ব্যক্তির নামে একাধিক অ্যাকাউন্ট খোলা হয়েছে। বীরভূমের ঘটনা সেই অভিযোগেরই প্রমাণ বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক মহলে এই সিট গঠনের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে দেখা হচ্ছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথম দিকেই এমন একটি জনকল্যাণমূলক প্রকল্পের দুর্নীতি তদন্তের নির্দেশ দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে বলছেন, এতদিন যে টাকা গরিব মহিলাদের কাছে পৌঁছানো উচিত ছিল, তা যদি দুর্নীতিবাজদের পকেটে চলে গিয়ে থাকে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

ভিডিও নিউজ দেখুন

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google