দুর্দান্ত ডিসকাউন্ট সহ ফাঁস হল Realme 9i-এর ফিচার্স

লঞ্চের আগেই দুর্দান্ত ছাড় মিলছে Realme 9i ফোনে। জানা গিয়েছে, রিয়েলমি খুব শীঘ্রই ভারতে তাদের রিয়েলমি ৯আই ৫জি স্মার্টফোন লঞ্চ করতে পারে। তবে Realme 9i 5G লঞ্চ করার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
realme

লঞ্চের আগেই দুর্দান্ত ছাড় মিলছে Realme 9i ফোনে। জানা গিয়েছে, রিয়েলমি খুব শীঘ্রই ভারতে তাদের রিয়েলমি ৯আই ৫জি স্মার্টফোন লঞ্চ করতে পারে। তবে Realme 9i 5G লঞ্চ করার আগে রিয়েলমি ৯আই ফোনে দেওয়া হচ্ছে দারুণ ছাড় ৷

Realme 9i তে রয়েছে 5000mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনে চার্জ দেওয়ার জন্য দেওয়া হয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট। এছাড়া ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল।

   

Realme 9i স্মার্টফোনটিতে 6.6 ইঞ্চি পূর্ণ HD + LCD ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 2412×1080 পিক্সেল এবং 90Hz এর রিফ্রেশ রেট রয়েছে।

Realme 9i কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, 6GB এবং 5GB ভার্চুয়াল RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ রয়েছে।

 

Realme 9i ফোনটিতে রয়েছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা 50MP। এতে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল বি অ্যান্ড এম লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ইন-ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা।

 

রিয়েলমি ৯আই-এর বেস ভেরিয়েন্টটি অ্যামাজন থেকে ১৩,২৯৯ টাকায় কেনা যাবে। সেই সঙ্গে ৬ জিবি RAM ও ১২৮ জিবি মডেল কেনা যাবে ১৫,৯৭০ টাকায়। অফারের কথা বলতে গেলে, ব্যাঙ্ক অফ বরোদা কার্ডে ১০ শতাংশ পর্যন্ত তাত্ক্ষণিক ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া রিয়েলমি ৯আই ফোনটি ৬২৬ টাকার প্রাথমিক নো-কস্ট ইএমআই-এও কেনা যাবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google