ডাকছে ব্যাঙ ডাকছে মেঘ বৃষ্টি এলো বঙ্গে

তীব্র গরমে নাজেহাল সাধারণ রাজ্যবাসী। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ বাসীর কপালে শিরে সংক্রান্তি। মঙ্গলবার রাতে ছিঁটেফোঁটা, দমকা হাওয়া হলেও বুধবার সকাল থেকেই সেসি অস্বস্তিকর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

তীব্র গরমে নাজেহাল সাধারণ রাজ্যবাসী। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ বাসীর কপালে শিরে সংক্রান্তি। মঙ্গলবার রাতে ছিঁটেফোঁটা, দমকা হাওয়া হলেও বুধবার সকাল থেকেই সেসি অস্বস্তিকর গরম ভাব।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে৷ প্রাক মৌসুমী বায়ুর চলন শুরু হয়ে গেলেও বুধবার কলকাতায় বৃষ্টির সম্ভবনা ছিঁটেফোঁটা৷ কলকাতাতেও হবে অল্প বৃষ্টি।

   

এদিকে, ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, আসাম, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিমে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং মঙ্গলবার মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, মধ্য মহারাষ্ট্র, গুজরাট এবং তেলঙ্গানায় ভারী বৃষ্টিপাত হয়েছে।

এছাড়াও, অসমে অবিরাম বৃষ্টিপাতের ফলে রুক্মিণী গাঁও, অনিল নগর, নবীন নগর, হাতিগাঁও, চিড়িয়াখানা রোড এলাকা সহ গুয়াহাটির বেশ কয়েকটি অংশে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google