নিজের মৃত্যু সংবাদ নিজেই দিলেন দিলীপ কুমার, মুহূর্তে ভাইরাল পোস্ট

বুধবার ভারতীয় চলচ্চিত্র জগতের এক শোকবিজরিত দিন। এদিন সকালেই উঠে আসে দিলীপ কুমারের মৃত্যু সংবাদ। শোকে ভাসে গোটা দেশ। কিন্তু দিলীপ কুমারের মৃত্যু সংবাদ সবার আগে সামনে আসে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
dilip-kumar

বুধবার ভারতীয় চলচ্চিত্র জগতের এক শোকবিজরিত দিন। এদিন সকালেই উঠে আসে দিলীপ কুমারের মৃত্যু সংবাদ। শোকে ভাসে গোটা দেশ। কিন্তু দিলীপ কুমারের মৃত্যু সংবাদ সবার আগে সামনে আসে কীভাবে! আজব কাণ্ড, খোদ দিলীপ কুমারই দিলেন দিলীপ কুমারের মৃত্যু সংবাদ! মুহূর্তে ভাইরাল পোস্ট।

বিষয়টা ঠিক কেমন, দিলীপ কুমারের সোশ্যাল পাতায় ভক্তেদর সংখ্যা বিপুল। বেশ কিছুদিন ধরে শরীরস্বাস্থ্য ভালো ছিল না অভিনেতার। তাই সব আপডেট খবর পেতে সকলেই চোখ রেখে চলেছিল প্রবীণ স্টারের সোশ্যাল পাতায়। তবে বুধবার সকালে হঠাৎই চকমে ওঠা। দিলীপ কুমারের প্রোফাইলেই শেয়ার হল মৃত্যু সংবাদ! না, এই পোস্ট অভিনেতা প্রয়াণের বেশ কিছুটা সময় পর করা। খবর চটজলদি যাতে সকলের কাছে পৌঁছে যায় তাই পরিবারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

   

dilip kumar

ফইজল ফারুক এদিন সকাল আটটা নাগাদ লেখেন, দুঃখের সঙ্গে জানানো হচ্ছে প্রবীণ অভিনেতা দিলীপ কুমার আমাদের মধ্যে আর নেই। কয়েক মিনিট আগেই তিনি চিরনিদ্রায় মগ্ন হয়েছেন। এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে নেট দুনিয়ায়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google