বিয়ে করলেন বিক্রান্ত, পাত্রী কে জানেন?

বলিউডে যেন বিয়ের সিজন চলছে। ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশল সবেমাত্র বিয়ে সেরেছেন। কিছুদিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন অঙ্কিতা লোখন্ডে। রাজকুমার রাও আর পত্রলেখাও বিয়ে করেছেন সম্প্রতি। মৌনি ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

বলিউডে যেন বিয়ের সিজন চলছে। ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশল সবেমাত্র বিয়ে সেরেছেন। কিছুদিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন অঙ্কিতা লোখন্ডে। রাজকুমার রাও আর পত্রলেখাও বিয়ে করেছেন সম্প্রতি। মৌনি রায় ও করিশ্মা তান্নাও ছাদনাতলায় গিয়েছেন। এবার আরও এক লাভ বার্ড গাঁটছড়া বাঁধল। বিক্রান্ত ম্যাসে আর তাঁর বান্ধবী শীতল ঠাকুর চুপিসাড়ে বিয়ে সেরে ফেলেছেন।

লোকচক্ষুর আড়ালে বিয়ে সেরেছেন তাঁরা। বিয়েতে উপস্থিত ছিলেন শুধু দুই পরিবারের আত্মীয় ও ঘনিষ্ঠ কয়েকজন। ভারসোভা বাড়িতে একটি ছোট্ট অনুষ্ঠান করে বিয়ে করেন তাঁরা। সূত্রে খবর, বেশ কয়েকদিন আগে বিয়ের তারিখ ঠিক হয়। কিন্তু বিক্রম বা শীতল, কেউই চাননি বেশি জানাজানি হোক। একরকম চুপিসাড়েই বিয়ে সারতে চেয়েছিলেন তাঁরা।

   

আগামী ২১ ফেব্রুয়ারি ফারহান আখতার এবং শিবানী দান্ডেকর বিয়ে করছেন৷ ফারহানের এটি দ্বিতীয় বিয়ে। আগে অধুনা আখতারকে বিয়ে করেছিলেন ফারহান। বছর খানেক আগে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়। তারপর শ্রদ্ধা কাপুরের সঙ্গে জড়িয়েছিল তাঁর নাম। কিন্তু তার কিছুদিন পর শোনা যায় শিবানী দান্ডেকরকে ডেট করছেন তিনি। ফারহান বা শিবানী, কেউ তাঁদের সম্পর্কের কথা গোপন করেননি। শেষ পর্যন্ত ২১ ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন তাঁরা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google