ডিভিসির জলে প্লাবিত একাধিক জেলা, সবজি কিনতে গিয়ে হাত পুড়ছে মধ্যবিত্তের

দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্রায় জলমগ্ন৷ সেই তালিকায় প্রথমেই রয়েছে ঘাটাল থেকে শুরু করে উদয়নারায়ণপুর, আমতা, ধনেখালি সহ খানাকুলের মতো জায়গাও৷ বিঘের পর বিঘে জমি এখন জলের তলায়৷ বৃষ্টির ...

By Suparna Parui

Published:

Follow Us

দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্রায় জলমগ্ন৷ সেই তালিকায় প্রথমেই রয়েছে ঘাটাল থেকে শুরু করে উদয়নারায়ণপুর, আমতা, ধনেখালি সহ খানাকুলের মতো জায়গাও৷ বিঘের পর বিঘে জমি এখন জলের তলায়৷ বৃষ্টির জলে যখন ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঠিক সেই সময়ে জিভিসিও জল ছেড়েছে৷ যার জেরে পরিস্থিতি একেবারে নাগালের বাইরে চলে গিয়েছে৷ বন্যার জলে প্লাবিত হাওড়া, হুগলি ও দুই মেদিনীপুর৷ যার জেরে আনাজপত্রের (vegetable price) দাম একেবারে আকাশছোঁয়া৷

চাষের জমি চলে গিয়েছে জলের তলায়৷ যার প্রভাব পড়েছে সবজির উপর৷ বাজারে সবজির দাম হয়ে গিয়েছে আগুন৷ ফলে মধ্যবিত্তের মাথায় হাত পড়েছে৷ শনিবার থেকেই কাঁচা সবজি দাম একেবারে আকাশছোঁয়া৷ শনিবার একাধিক জেলার জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে বৈঠক করেন কৃষি দপ্তরের আধিকারিকরা। এরপর একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে৷ যার দ্বারা বাজারে সবজির দাম যাতে করে নজরদারি করা যায়৷

   

বিক্রেতাদের দাবি, বন্যার জেরে সমস্ত চাষের জমি জলের তলায় চলে গিয়েছে৷ ফলে সবজির জোগান তেমন নেই বললেই চলে৷ ফলে গত দুদিনের মধ্যে সবজি-আনাজপাতির দাম কেজি প্রতি ২০-৩০ টাকা করে বেড়েছে। বিশেষ করে সামনেই পুজো৷ তাই পুজোর সময়ে আরও দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিক্রেতারা। হাওড়া,হুগলি মেদিনীপুরের মতো জায়গা জলের তলায় রয়েছে৷

কিন্তু বাকী যে সমস্ত জায়গাতে চাষবাসের ক্ষতি হয়নি তাই সেই সমস্ত জায়গা থেকে ফসল আমদানি হতেই পারে৷ কিন্তু এখানেই রয়েছে সমস্যা৷ জানা গিয়েছেষ একশ্রেণির অসাধু ব‌্যবসায়ী নিজেদের মতো করে দাম বাড়িয়ে নিয়েছেন। যে সবজি হাটে ৩০ টাকা কেজিতে বিক্রি হয়েছে শনিবারও তাই বাজারে এসে ৬০-৭০ টাকা হয়েছে। যার জেরে মধ্যবিত্তের কপালে হাত পড়ে গিয়েছে৷

বাজারে সবজির জোগান কমে যাওয়ায় হু-হু করে বাড়ছে সবজির দাম৷ ঝিঙে,পটল থেকে শুরু করে টম‌্যাটো, কুমড়ো,বেগুন,ঢেঁড়শের দাম অনেকই বেড়ে গিয়েছে৷ পাইকারি দামের উপর কেজি প্রতি আরও ১৫ থেকে ২০ টাকা দাম বাড়িয়ে তা খুচরো বাজারে বিক্রি করা হচ্ছে। ফলে সমস্যায় পরতে হচ্ছে সাদারণ মানুষকে৷

 

 

ভিডিও নিউজ দেখুন

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google