Transfer Buzz: বাগান ডিফেন্ডারকে পেতে আগ্ৰহী মুম্বই সিটি এফসি

Transfer Buzz: মঙ্গলবার ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগের সেমিফাইনাল। যেখানে মোহনবাগান সুপারজায়ান্টস দলের বিপক্ষে রয়েছে ওডিশা এফসি। এই ম্যাচ জিততে পারলে পরবর্তী লেগে অনেকটাই সুবিধে হয়ে যাবে সবুজ-মেরুনের। ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
Mohun Bagan Defender Brendan Hamill

Transfer Buzz: মঙ্গলবার ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগের সেমিফাইনাল। যেখানে মোহনবাগান সুপারজায়ান্টস দলের বিপক্ষে রয়েছে ওডিশা এফসি। এই ম্যাচ জিততে পারলে পরবর্তী লেগে অনেকটাই সুবিধে হয়ে যাবে সবুজ-মেরুনের। সেজন্য নিজেদের সেরাটা উজাড় করে দিতে মরিয়া গোটা দল। 

কিন্তু গত মুম্বাই সিটি এফসি ম্যাচে কার্ড দেখার জন্য এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দল পাবেনা অজি ডিফেন্ডার ব্রান্ডন হ্যামিলকে। আনোয়ার আলী থেকে শুরু করে অধিনায়ক শুভাশিস বসু এবং জাপানি তারকা হেক্টর ইউৎসে দলে থাকলেও হ্যামিলের উপস্থিতি অক্সিজেন যুক্ত করে দলের মধ্যে। তার অনুপস্থিতি কিছুটা হলেও চিন্তায় রাখবে বাগানকে।

   

বলাবাহুল্য, গত কয়েক মরশুম ধরে অনবদ্য পারফরম্যান্স থেকেছে হ্যামিলের। শেষ মরশুমে দলের আইএসএল জয়ের ক্ষেত্রেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে এই অস্ট্রেলিয়ান ফুটবলারের। সেজন্য এই সিজনে ও তাকে দলে রাখা সিদ্ধান্ত নিয়েছিল বাগান ম্যানেজমেন্ট। কিন্তু গত মরশুমের তুলনায় এ বছর কিছুটা হলেও ধার কমেছে হ্যামিলের।

বিশেষ করে রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু সময় যথেষ্ট চাপে পড়তে দেখা গিয়েছিল তাকে। সেজন্য, পরবর্তী বেশ কিছু সময় তাকে রিজার্ভে রেখেই একাদশ সাজিয়েছে মোহনবাগান। তবে দলের প্রয়োজন অনুযায়ী তিনি যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেকথা ভালো মতোই জানে‌ বাগান জনতা। এবার তাকে নিয়েই উঠে এল নয়া তথ্য।

বেশ কয়েক মাস আগেই শোনা গিয়েছিল, ব্র্যান্ডন হ্যামিলকে নিতে আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় ফুটবল দল। যদিও পরবর্তীতে সেই নিয়ে উঠে আসেনি নতুন কোনো তথ্য। কিন্তু এবার নাকি মোহনবাগানের রক্ষণভাগের এই স্তম্ভকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে পেট্রো ক্র্যাটকির মুম্বাই সিটি এফসি।  উল্লেখ্য, চলতি বছরের মে মাসেই তার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বাগান শিবিরের। পরবর্তীতে আদৌ তা বাড়ানো হবে কিনা সেটা চূড়ান্ত নয়। এই সুযোগ কাজে লাগিয়েই এই ফুটবলারকে পেতে আসরে নেমে পড়েছে রনবীর কাপুরের দল।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google