Kashmir Terror Attack: কাশ্মীরে জোড়া জঙ্গি হামলায় নিহত ২

নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) সন্ত্রাসবাদীদের গুলিতে শহিদ হয়েছেন এক পুলিশকর্মী। প্রাণ হারিয়েছেন একজন সাধারণ মানুষও। হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে সেনা ও পুলিশের যৌথবাহিনী। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
kashmir army

নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) সন্ত্রাসবাদীদের গুলিতে শহিদ হয়েছেন এক পুলিশকর্মী। প্রাণ হারিয়েছেন একজন সাধারণ মানুষও। হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে সেনা ও পুলিশের যৌথবাহিনী।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, বুধবার অনন্তনাগ জেলায় বিজবেহারা থানার পুলিশ আধিকারিক মহম্মদ আশরফের উপর জঙ্গিরা হামলা চালায়। তাঁর শরীরে একাধিক গুলি লাগে। এরপরই ঘটনাস্থল থেকে সন্ত্রাসবাদীরা পালিয়ে যায়। তড়িঘড়ি ওই পুলিশকর্মীকে শ্রীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।

   

এদিকে, শ্রীনগরেও হানা দেয় জেহাদিরা। শহরের সফকদল থানার অন্তর্গত ইদগাহ এলাকার মেরজনপোরায় এক ব্যক্তির উপর এলোপাথাড়ি গুলিবৃষ্টি করে সন্ত্রাসবাদীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় রউফ আহমেদ নামের ওই ব্যক্তির। হামলাকারীদের সন্ধানে পুলিশ অভিযান শুরু করেছে।

উল্লেখ্য, দিনকয়েক আগে জঙ্গিহানায় শহিদ হয়েছেন ২ পুলিশ কর্মী। জখম হন অন্তত ১২ জন। এরপর থেকেই আরও জোরদার হয়েছে কাশ্মীরের জঙ্গিদমন অভিযান।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google