Subhas Bhowmick : চার দিন হাসপাতালে, সংকটজনক সুভাষ ভৌমিক

ভালো নেই সুভাষ ভৌমিক (Subhas Bhowmick)। সংকটজন তাঁর শারীরিক অবস্থা। চার দিন ধরে রয়েছেন হাসপাতালে। অক্সিজেন সাপোর্টে রাখছে হচ্ছে ময়দানের কিংবদন্তিকে। চার দিন হল হাসপাতালে ভর্তি রয়েছেন সুভাষ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ভালো নেই সুভাষ ভৌমিক (Subhas Bhowmick)। সংকটজন তাঁর শারীরিক অবস্থা। চার দিন ধরে রয়েছেন হাসপাতালে। অক্সিজেন সাপোর্টে রাখছে হচ্ছে ময়দানের কিংবদন্তিকে।

চার দিন হল হাসপাতালে ভর্তি রয়েছেন সুভাষ ভৌমিক। ইকবালপুরের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বুধবার রাত পর্যন্ত ছিলেন বাইপ্যাপ সাপোর্টে। এখন রাখা হয়েছে অক্সিজেনের সহায়তায়। এমনিতেও শারীরিক নানান সমস্যায় ভুগছিলেন তিনি। করা হয়েছিল বাইপাস সার্জারি। কিডনির অবস্থাও ভালো নয়। নিয়মিত করাতে হয় ডায়ালিসি। সেই সঙ্গে আক্রান্ত হয়েছেন করোনায়।

   

কোভিডের কারণে সঠিক সময়ে ডায়ালিসিস করানো হয়নি এবার। অসুস্থ হয়ে পড়েছেন ময়দানের ‘ভোম্বলদা’। বাইপাসের ধারে একটি হাসপাতালে ডায়ালিস করাতে যেতেন তিনি। চিকিৎসার জন্যই খরচ হয় প্রচুর। চার দিন হতে চলল তাঁর শারীরিক অবস্থা উদ্বেগ বাড়িয়েছে ফুটবলপ্রেমীদের।

এক সময় ফুটবলার হিসেবে চষে বেড়িয়েছিলেন মাঠ-ময়দান। পরে কোচ হিসেবেও সাফল্য। ইস্টবেঙ্গলের হয়ে জাতীয় লিগ জয়, আশিয়ান ট্রফি লেখা রয়েছে সোনার কালিতে।

কলকাতার বাইরেও সুভাষের সাফল্য ঈর্ষণীয়। চার্চিল ব্রাদার্সকেও এনে দিয়েছিলেন সেরার শিরোপা। বিতর্কেও জড়িয়েছেন মাঠের বাইরে। তবে আদ্যোপান্ত একজন ফুটবল অনুরাগী এবং বিশেষজ্ঞ হিসেবে সাধারণ মানুষ মনে রেখেছেন তাঁকে।

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google