হাসপাতালে ভর্তি ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক

হাসপাতালে ভর্তি ‘দ্য কেরালা স্টোরি’ ছবির পরিচালক সুদীপ্ত সেন। খবর অনুযায়ী, ছবির মুক্তি পর থেকে যে ধকলের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে, তাতেই কিছুটা অসুস্থ হয়েছেন তিনি। গত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Kerala Congress and Left Government Reject Plea, Order Release of 'The Kerala Story'

হাসপাতালে ভর্তি ‘দ্য কেরালা স্টোরি’ ছবির পরিচালক সুদীপ্ত সেন। খবর অনুযায়ী, ছবির মুক্তি পর থেকে যে ধকলের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে, তাতেই কিছুটা অসুস্থ হয়েছেন তিনি।

গত সপ্তাহে বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ ছবির উপর থেকে নিষেধাজ্ঞা ওঠার পর কলকাতায় ছবির অভিনেত্রী আদা শর্মার সঙ্গে হাজির হয়েছিলেন পরিচালক সুদীপ্ত।

   

শুধু কলকাতা নয়, এই ছবির জনপ্রিয়তার কারণে দেশের নানা শহরে প্রচারের জন্য ছুটতে হচ্ছে। হঠাৎ শরীর খারাপে, সব অনুষ্ঠান বাতিল করে কিছুদিন বিশ্রাম নেবেন পরিচালক।

প্রসঙ্গত, মে মাসের ৫ তারিখ মুক্তি পায় পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’। মুক্তির প্রথম দিন থেকেই এই ছবি নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

ছবি মুক্তির তিন দিনের মাথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলায় এই ছবির প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বাংলায় দ্য কেরালা স্টোরির উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পর পরিচালক সুদীপ্ত সেন জানিয়েছিলেন, তাঁরা আইনি পথে হাঁটবেন।সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ছবিটা দেখার অনুরোধও করেছিলেন তিনি।

নিষেধাজ্ঞা প্রসঙ্গে সুদীপ্ত জানান, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবি না দেখেই নিষিদ্ধ করেছেন। বাংলায় এই ছবি দেখানোর জন্য কোথাও, কোনওরকম সমস্যা হয়নি। এই ছবি নিষিদ্ধ করার নেপথ্যে শুধুমাত্র রাজনৈতিক পক্ষপাতিত্ব ছাড়া আর কিছুই নয়।’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google