কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্যের মৎস গবেষণা কেন্দ্র, রইল বিজ্ঞপ্তি

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ কর্মী নিয়োগ করতে চলেছে সেন্ট্রাল মেরিন ফিসার্স রিসার্চ ইনস্টিটিউট। যেখানে দীঘা রিজিওনাল স্টেশনের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানান হয়েছে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
fish

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ কর্মী নিয়োগ করতে চলেছে সেন্ট্রাল মেরিন ফিসার্স রিসার্চ ইনস্টিটিউট। যেখানে দীঘা রিজিওনাল স্টেশনের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানান হয়েছে দীঘার মৎস্য গবেষণা কেন্দ্রে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদনযোগ্য।

পদের নাম:
দীঘা রিজিওনাল স্টেশনের পক্ষ থেকে জানান হয়েছে যে সেখানের মৎস গবেষণা কেন্দ্রে ‘Young Professional’ পদে কর্মী নিয়োগ করা হবে।

   

মোট শূন্যপদ:
দীঘা মৎস গবেষণা কেন্দ্রে ১ টি পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:
মৎস গবেষণা কেন্দ্রে ‘Young Professional’ পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের ন্যূনতম মৎস্য বিজ্ঞান অথবা সমুদ্র বিজ্ঞান বিষয়ে স্নাতক পাশ করে থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্নাতকোত্তর ডিগ্রী থাকলে অগ্রাধিকার পাবেন চাকরিপ্রার্থীরা।

বেতন কাঠামো:
নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে প্রতিমাসে ৩০,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে বলে জানানো হয়েছে মৎস্য গবেষণা কেন্দ্র থেকে।

বয়সসীমা:
২১ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সের চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।

তাই আর দেরি না করেই আজই আবেদন করতে বলা হচ্ছে যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google