
প্রশাসনিক স্তরে বড়সড় রদবদলের পথে হাঁটল রাজ্য সরকার। স্বাস্থ্য পরিষেবার কাঠামোয় নতুন দিশা আনতে এবার স্বাস্থ্য দফতর থেকে আলাদা করে একটি স্বতন্ত্র ‘আয়ুষ দফতর’ (AYUSH) গঠনের ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার কল্যাণীতে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । একইসঙ্গে তিনি প্রশাসনিক পরিষেবা সংক্রান্ত জনসংযোগ ব্যবস্থাতেও বড় পরিবর্তনের কথা ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রীর(Suvendu Adhikari) বক্তব্য অনুযায়ী, রাজ্যে বিকল্প চিকিৎসা ব্যবস্থা আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি এর প্রসার এবং উন্নয়নের জন্য একটি পৃথক দফতরের প্রয়োজন দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। সেই লক্ষ্যেই স্বাস্থ্য দফতর থেকে আলাদা করে নতুন ‘আয়ুষ দফতর’ গঠন করা হচ্ছে। এই দফতর সরাসরি আয়ুষ চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, গবেষণা, হাসপাতাল পরিচালনা এবং প্রশিক্ষণের কাজ দেখভাল করবে বলে জানা গিয়েছে।
প্রশাসনিক সূত্রে খবর, নতুন দফতর গঠনের মাধ্যমে গ্রামীণ ও শহরাঞ্চলে বিকল্প চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামো আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে সরকারের। বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং জেলা হাসপাতালগুলিতে আয়ুষ চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য করার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি আয়ুষ চিকিৎসকদের জন্য নতুন নিয়োগ এবং প্রশিক্ষণ কর্মসূচিও চালু করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
এই ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) আরও জানান, রাজ্যের জনঅভিযোগ নিষ্পত্তি ব্যবস্থাতেও পরিবর্তন আনা হচ্ছে। দীর্ঘদিন ধরে চালু থাকা ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ কর্মসূচি এবার বন্ধ করে তার পরিবর্তে চালু করা হচ্ছে ‘আপনার সরকারকে বলুন’ নামের নতুন হেল্পলাইন ব্যবস্থা। এই নতুন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ আরও সহজে তাঁদের সমস্যা, অভিযোগ এবং পরামর্শ সরাসরি প্রশাসনের কাছে পৌঁছে দিতে পারবেন বলে দাবি করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর(Suvendu Adhikari) বক্তব্য, প্রযুক্তিনির্ভর এই নতুন হেল্পলাইন ব্যবস্থার মাধ্যমে দ্রুত অভিযোগ গ্রহণ ও সমাধানের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর হবে।(Suvendu Adhikari) আগের ব্যবস্থায় কিছু সীমাবদ্ধতা ছিল, যা কাটিয়ে ওঠার জন্যই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নম্বর চালু হওয়ার পর একটি কেন্দ্রীয় ডেটাবেসের মাধ্যমে সমস্ত অভিযোগ রেকর্ড করা হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে তার নিষ্পত্তি করার চেষ্টা করা হবে।













