গোয়া শিবিরে জোর ধাক্কা, ছিটকে গেলেন এই মিডফিল্ডার

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতবারের পর এবার ও সাফল্য পেয়েছে এফসি গোয়া। আগেরবার শক্তিশালী জামশেদপুর এফসিকে টেক্কা দিয়ে দেশের সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল মানোলো মার্কেজের ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Sahil Tavora

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতবারের পর এবার ও সাফল্য পেয়েছে এফসি গোয়া। আগেরবার শক্তিশালী জামশেদপুর এফসিকে টেক্কা দিয়ে দেশের সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল মানোলো মার্কেজের ছেলেরা। সেই ধারাই বজায় থেকেছে এবার। কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে পরাজিত করে টানা দ্বিতীয়বার খেতাব এসেছে ঘরে। যেটা নিঃসন্দেহে বিরাট বড় পাওনা সকল সমর্থকদের কাছে। যারফলে আসন্ন সিজনে ফের আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবে গোয়া শিবির। সাফল্যের এই ধারা বজায় রেখেই আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরিকল্পনা রয়েছে গোয়ার।

আরও পড়ুন: নর্থইস্ট ইউনাইটেড সমর্থকদের উদ্দেশ্যে কী বললেন অঙ্কিত?

তবে শুরুটা মোটেও ভালো ছিল না। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল এফসি গোয়া। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল টুর্নামেন্টের নতুন দল তথা ইন্টার কাশী ফুটবল ক্লাব। সম্পূর্ণ সময় শেষে‌ অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছিল সেই ম্যাচ। যদিও ধীরে ধীরে নিজেদের পুরনো ছন্দে ফিরতে শুরু করেছিল এফসি গোয়া। কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে স্পোর্টিং ক্লাব দিল্লির মতো দলের বিপক্ষে সহজেই এসেছিল জয়।

   

আরও পড়ুন: কোহলির সঙ্গে খেলার ইচ্ছা নোভাক জোকোভিচের, ভারত সফরের ইঙ্গিতও দিলেন

বর্তমানে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে মানোলো মার্কেজের এফসি গোয়া। চ্যাম্পিয়নশিপের লড়াই কিছুটা কঠিন হলেও বাকি ম্যাচগুলিতে ভালো পারফরম্যান্স করে চূড়ান্ত সাফল্য পেতে চাইবে টানা দুইবারের সুপার কাপ জয়ীরা। কিন্তু এসবের মাঝেই দলের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় মিডফিল্ডার সাহিল টাভোরার চোট। উল্লেখ্য, এবারের সুপার কাপ ফাইনালে সাডেন ডেথে তাঁর শটেই চ্যাম্পিয়ন হয়েছিল গোয়া। পরবর্তীতে ও চোখধাঁধানো পারফরম্যান্স ছিল এই ফুটবলারের।

আরও পড়ুন: ম্যাচ ফিক্সিংয়ের অপরাধে অভিযুক্ত হলেন কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়া

তবে গত মুম্বাই সিটি এফসি ম্যাচে খেলতে গিয়ে গুরুতর চোট পান তিনি। বর্তমানে যা পরিস্থিতি তাতে আপাতত চার থেকে পাঁচ সপ্তাহ মাঠের বাইরেই থাকতে হবে তাকে। একটি জনপ্রিয় মাধ্যমকে দেওয়া কোচের মন্তব্য অনুযায়ী সাহিলের বিকল্প থাকলেও তা নিঃসন্দেহে প্রভাব ফেলবে ম্যাচের মধ্যে।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google