কোহলির সঙ্গে খেলার ইচ্ছা নোভাক জোকোভিচের, ভারত সফরের ইঙ্গিতও দিলেন

Kolkata, April 22: একজন টেনিস জগতের কিংবদন্তি নোভাক জোকোভিচ। অন্যজন ক্রিকেট জগতের রাজা বিরাট কোহলি। তাঁদের মধ্যে বন্ধুত্ব অনেক আগে থেকেই ছিল। এবার এক অনুষ্ঠানে ভারতে এসে কোহলির ...

By Sandipa Nandy

Published:

Follow Us
novak-djokovic-wants-to-play-with-virat-kohli-india-visit-hint

Kolkata, April 22: একজন টেনিস জগতের কিংবদন্তি নোভাক জোকোভিচ। অন্যজন ক্রিকেট জগতের রাজা বিরাট কোহলি। তাঁদের মধ্যে বন্ধুত্ব অনেক আগে থেকেই ছিল। এবার এক অনুষ্ঠানে ভারতে এসে কোহলির সঙ্গে খেলার ইচ্ছে প্রকাশ করলেন এই সার্বিয়ান তারকা।

নোভাক জোকোভিচ জানান, সার্বিয়ায় ক্রিকেটের জনপ্রিয়তা নেই বললেই চলে। কিন্তু যখন থেকে ভারতীয় মহাতারকা বিরাটের সঙ্গে পরিচিতি হয়, তখন থেকে তাঁর ক্রিকেটের প্রতি ঝোঁক হয়। নোভাক বলেন, ‘কোহলি আমার বন্ধু। ওকে আমি শ্রদ্ধা করি। সত্যি বলতে, ওর জন্যই আমার ক্রিকেট দেখা শুরু!’

   

টেনিস কিংবদন্তি নোভাক জানান, তাঁদের খেলার মঞ্চ আলাদা হলে তাঁদের প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে এবার তিনি স্বয়ং ভারতে এসে কোহলির সঙ্গে সাক্ষাৎ করতে চান। এবিষয়ে তিনি বলেন, ‘আমি যখন ভারতে আসব, আশা করি ও আমার সঙ্গে থাকবে। আমরা একটু টেনিস খেলব, একটু ক্রিকেট খেলব। মজা করব।’

পাশাপাশি এই অনুষ্ঠানে জোকোভিচ তাঁর ভারত সফরে আসার দীর্ঘদিনের ইচ্ছের কথা জানান। তাঁর কথায়, ‘ভারতের মানুষের সঙ্গে আমার একটা আলাদা যোগ। অনেক সমর্থনের ভালোবাসা পেয়েছি। খুব তাড়াতাড়ি আসতে চাই।’

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google