নর্থইস্ট ইউনাইটেড সমর্থকদের উদ্দেশ্যে কী বললেন অঙ্কিত?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতবারের মতো এবারও সাফল্যের মধ্যে দিয়েই সিজন শুরু করেছিল নর্থইস্ট ইউনাইটেড। সকলকে টেক্কা দিয়ে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ ঘরে তুলেছিল জন আব্রাহামের এই দল। যারফলে টানা ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Ankit Padmanabhan

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতবারের মতো এবারও সাফল্যের মধ্যে দিয়েই সিজন শুরু করেছিল নর্থইস্ট ইউনাইটেড। সকলকে টেক্কা দিয়ে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ ঘরে তুলেছিল জন আব্রাহামের এই দল। যারফলে টানা দুইবার এই শিরোপা লাভ করে পাহাড়ের এই ক্লাব। পরবর্তীতে সেই ছন্দ বজায় রাখার পরিকল্পনা থাকলেও সেটা কার্যকরী হয়নি। সুপার কাপের গ্ৰুপ পর্ব থেকেই ছিটকে যেতে হয়েছিল নর্থইস্ট দলকে। তারপর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে ম্যাচ জয়ের মধ্য দিয়ে শুরু করার পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি।

প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গলের কাছে। তারপর টানা তিন ম্যাচ ড্র। তারা পয়েন্ট ভাগাভাগি করেছিল বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে মুম্বাই সিটি এফসি এবং পাঞ্জাব এফসির সঙ্গে। তারপর জামশেদপুর এফসিকে হারিয়ে প্রথম জয় ছিনিয়ে নিয়েছিল নর্থইস্ট ইউনাইটেড। ইতিমধ্যেই ৯ ম্যাচ খেলে ফেলেছে টানা দুইবারের ডুরান্ড কাপ জয়ীরা। তাদের সংগ্রহে রয়েছে ৭ পয়েন্ট। চারটি ড্রয়ের পাশাপাশি একটি মাত্র জয় রয়েছে তাঁদের ঝুলিতে। গত ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে ও আসেনি।

   

পরাজিত হতে হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। সেই ম্যাচেই চোট পান দলের তরুণ ফুটবলার অঙ্কিত পদ্মনাভন। যা নিঃসন্দেহে ধাক্কা ছিল সকলের কাছেই। শীঘ্রই সুস্থ হয়ে তার মাঠে ফেরার কামনায় সমর্থকরা। সেই প্রসঙ্গে এবার এই ফুটবলার বলেন, ‘ গত কয়েকদিনে আমি তোমাদের সকলের থেকে অনেক বার্তা পেয়েছি। আমারা পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আমাদের ম্যানেজমেন্ট, মেডিকেল টিম সকলের কাছেই আমি কৃতজ্ঞ। তারা যথেষ্ট সহযোগিতা করছে।’

আরও বলেন, ‘আমি খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি। খুব শীঘ্রই মাঠে দেখা হবে। এবার আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো।’ তার এমন মন্তব্য যথেষ্ট খুশি করেছে সকলকে।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google