পাক অধিনায়কের ওপর ক্ষুব্ধ, বিশ্বকাপের পরই সরানো হতে পারে সলমনকে

সোহিনী পোড়েল, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্বে বেহাল দশা পাকিস্তানের। প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। ১ পয়েন্ট পেয়ে সন্তুষ্ট থাকে পাক বিগ্রেড। দ্বিতীয় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
salman-ali-agha-captaincy-under-threat-pakistan-t20-world-cup

সোহিনী পোড়েল, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্বে বেহাল দশা পাকিস্তানের। প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। ১ পয়েন্ট পেয়ে সন্তুষ্ট থাকে পাক বিগ্রেড। দ্বিতীয় ম্যাচে হ্যারি ব্রুকের তাণ্ডবে ছারখার হয়ে যায় পাকিস্তান। ইংরেজদের সামনে অসহায় ভাবে ধরা দেয় সলমন আলি আঘারা। এই নিয়ে পাক অধিনায়ক সলমন আলি আঘার পরিবারকে কুরুচিকর মন্তব্য করেন সমর্থকরা। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নকভির রোষানলে পড়েছেন অধিনায়কসলমন আলি আঘা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, “নকভি একেবারেই খুশি নন। বিশ্বকাপের আগে নির্বাচক, দল পরিচালন সমিতি এবং নকভির কাছের লোকেরা আশ্বাস দিয়েছিলেন, প্রতিযোগিতায় ভাল ফল হবে। তার ধারেকাছেও যায়নি পাকিস্তানের পারফরম্যান্স। সলমন আলি আঘা, বাবর আজম, উসমান খান এবং আরও কয়েক জন ক্রিকেটারের আন্তর্জাতিক টি-টোয়েন্টি জীবন সম্ভবত বিশ্বকাপের পরেই শেষ হয়ে যেতে চলেছে। এবার তরুণ ক্রিকেটার তুলে আনতে হবে পাকিস্তানকে। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের চাহিদা অনুযায়ী দল তৈরির দিকে মনোযোগ দিতে হবে।“

   

এরপরই মনে করা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অধিনায়কের পদ থেকে সরানো হতে পারে সলমন আলি আঘাকে। বিশ্বকাপে সেমিফাইনাল এখনও নিশ্চিত করতে পারেনি পাকিস্তান। শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে সলমন আলি আঘার দল। এই ম্যাচের ওপর নির্ভর করছে সেমিফাইনালে পাকিস্তানের ভাগ্য। এখন শুধু সময়ের অপেক্ষা, পাকিস্তান কি আদৌ সেমির টিকিট পায় নাকি লঙ্কানদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google