FIFA World Cup: পানামার বিরুদ্ধে কষ্টার্জিত জয় মদ্রিচের ক্রোয়েশিয়ার

লুকা মদ্রিচের ২০০তম আন্তর্জাতিক ম্যাচে আন্তে বুদিমিরের একমাত্র গোলে পানামাকে ১-০ হারাল ক্রোয়েশিয়া। বিশ্বকাপে নকআউটের আশা বাঁচিয়ে রাখল ক্রোটরা।

croatia-beat-panama-modric-200th-match-FIFA World Cup

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগের কয়েকটি বিশ্বকাপে (FIFA World Cup) যথেষ্ট নজরকাড়া পারফরম্যান্স ছিল ক্রোয়েশিয়ার। তবে এবার যেন পরিস্থিতি অনেকটাই ভিন্ন। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল জুড বেলিংহ্যামদের ইংল্যান্ডের কাছে। সেই ধাক্কা কাটিয়ে আজ ভারতীয় সময় ভোর সাড়ে চারটে নাগাদ বিশ্বকাপের গ্ৰুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নেমেছিল ক্রোয়েশিয়া। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল পানামা দল। সম্পূর্ণ সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ক্রোটরা। দলের হয়ে গোল করেন আন্তে বাডিমির। যদিও খুব একটা সহজ ছিল না এই জয়। ইংল্যান্ডের ধাক্কা কাটিয়ে তিন পয়েন্ট ঘরে তোলা যথেষ্ট চ্যালেঞ্জ ছিল সকলের কাছে।

আরও পড়ুন: পরমবীর সিংকে বিদায় জানাল পাঞ্জাব, পরবর্তী গন্তব্য কোথায় জানুন

   

এদিন জাতীয় দলের জার্সিতে নিজের ২০০ তম ম্যাচ সম্পন্ন করলেন মদ্রিচ। তবে নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে আদৌও কতটা ঝলমলে পারফরম্যান্সের মধ্য দিয়ে শেষ করতে পারবে ক্রোটরা এখন সেটাই দেখার বিষয়। আসলে গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে ঘানার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে ক্রোটদের। এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে অনেক কিছুই। যারফলে পানামাকে আটকে দিলেও এখনও পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে তাঁদের কোয়ালিফাই। বলাবাহুল্য, ম্যাচের প্রথম থেকেই যথেষ্ট সাবধানতার সঙ্গে খেলতে দেখা গিয়েছিল দুই শিবিরকে।

প্রথমার্ধ গোলশূন্য ফলাফলে শেষ হলেও ৫৪ মিনিটের মাথায় গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দিয়েছিলেন বিকল্প হিসেবে মাঠে আশা বাডিমির। শেষ পর্যন্ত ওই একটি গোলের ব্যবধানেই জয় সুনিশ্চিত করে ক্রোট শিবির।