Sports News: কলকাতার ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারে স্পেন অথবা ইংল্যান্ডের ক্লাব!

বড় কিছু হতে চলেছে (Sports News)। আভাস দিয়ে রাখলেন বাংকরহিলের ম্যানেজিং ডিরেক্টর কণিষ্ক শীল। বাংকরহিল বর্তমানে মহামেডান স্পোর্টিং ক্লাবের পাশে রয়েছে। আগামী বছরগুলোতে চমক দেওয়ার অপেক্ষায় । আই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
football

বড় কিছু হতে চলেছে (Sports News)। আভাস দিয়ে রাখলেন বাংকরহিলের ম্যানেজিং ডিরেক্টর কণিষ্ক শীল। বাংকরহিল বর্তমানে মহামেডান স্পোর্টিং ক্লাবের পাশে রয়েছে। আগামী বছরগুলোতে চমক দেওয়ার অপেক্ষায় ।

আই লিগ জয় করার ব্যাপারে বদ্ধ পরিকর মহামেডান। ইতিমধ্যে লিগের শুরুতে জয়ের স্বাদ পেয়েছে ব্ল্যাক প্যান্থার্স। ট্রফি জয়ের মাধ্যমে লক্ষ্য পূরণ করতে চাইছে ক্লাব এবং কোম্পানি। 

   

ইন্ডিয়ান সুপার লিগে খেলার ব্যাপারে আগ্রহী মহামেডান। বাংকরহিলের ম্যানেজিং ডিরেক্টর কণিষ্ক শীল আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, ‘২০২২-২৩ মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ খেলার চেষ্টা করবো আমরা। যদি কোনো কারণে তা সম্ভব না হয় তাহলে ২০২৩-২৪ মরশুমে। আমার কথা মিলিয়ে নেবেন।’

ইন্ডিয়ান সুপার লিগে ভালো দল গড়তে বিদেশি সাহায্যের কথাও ভেবে রেখেছে বাংকরহিল। কণিষ্ক বলেছেন, ‘ ইউরোপিয়ান ক্লাবের সঙ্গে কথা পাকা করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। তবে এখনই সবটা বলতে চাইছি না। এটুকু বলবো, ইউরোপে একটা ক্লাবের সঙ্গে নয়, আমরা কথা বলছি বড় দুটো ক্লাবের সঙ্গে। ইংল্যান্ড এবং স্পেনের ক্লাবের সঙ্গে কথা চলছে আমাদের ।’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google