আলবিদা শীত! ভরা মাঘেই পড়ল গরম, বৃহস্পতিবার থেকে ফের চড়বে পারদ

কলকাতা: চলতি মরশুমে শীতের দাপট সে ভাবে মালুম হয়নি৷ কিছুদিন ঝোড়ো ব্যাটিং করলেও, দক্ষিণবঙ্গে থিতু হতে পারেনি শীত৷ ভরা মাঘে লেগেছে বসন্তের ছোঁয়া৷ দিনের বেলা শীত কার্যত উধাও৷ ...

By Moumita Biswas

Published:

Follow Us
mercury falls in west bengal

কলকাতা: চলতি মরশুমে শীতের দাপট সে ভাবে মালুম হয়নি৷ কিছুদিন ঝোড়ো ব্যাটিং করলেও, দক্ষিণবঙ্গে থিতু হতে পারেনি শীত৷ ভরা মাঘে লেগেছে বসন্তের ছোঁয়া৷ দিনের বেলা শীত কার্যত উধাও৷ রাতের দিকে অবশ্য হালকা ঠাণ্ডা ভাব থাকছে৷ তবে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনাই আর নেই৷ তবে কি শীতের বিদায় ঘণ্টা বেজেই গেল?

সরস্বতী পুজোর পর কলকাতায় রাতের তাপমাত্রা কিছুটা কমেছে৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস৷ দিনের বেলায় বেশ গরম ভাব থাকছে। এদিকে, বৃহস্পতিবার থেকে ফের পারদ চড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

   

আগমীকাল থেকেই সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। তারপরের ২ দিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি করে কমতে পারে। তবে,  আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না৷ আগামী ১০ তারিখ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস সেই৷ আবহাওয়া শুষ্কই থাকবে৷ উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ 

বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের মতো৷ কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৪৫ শতাংশ। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা থাকলেও কনকনে শীত আর ফিরবে না৷ 

দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও ফেব্রুয়ারি মাসে আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে চলেছে।

জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। ফেব্রুয়ারির মাঝামাঝি পৌঁছে পাকাপাকি ভাবে বিদায় নেবে শীত।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google