WTC 2025: ২৭ বছরের খরা কাটিয়ে ICC ট্রফি জিতে কত কোটি পেলেন প্রোটিয়ারা?

টেম্বা বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ WTC 2025) ২০২৩-২৫ এর ফাইনালে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় অর্জন করেছে। লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত এই ...

By Rana Das

Published:

Follow Us
South Africa Won WTC 2025

টেম্বা বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ WTC 2025) ২০২৩-২৫ এর ফাইনালে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় অর্জন করেছে। লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত এই ম্যাচে প্রোটিয়ারা চার দিনে খেলা শেষ করে টেস্ট মেস জিতেছে। ২৭ বছর পর এটি তাদের প্রথম আইসিসি শিরোপা, যা ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

ম্যাচের শুরুতে টস জিতে দক্ষিণ আফ্রিকা বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এবং কাগিসো রাবাদার পাঁচ উইকেটের দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ২১২ রানে গুটিয়ে দেয়। তবে, প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়ারা চাপে পড়ে ১৩৮ রানে অলআউট হয়, ফলে অস্ট্রেলিয়া ৭৪ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। তাদের পেসাররা অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ২০৭ রানে শেষ করে, জয়ের জন্য ২৮২ রানের লক্ষ্য তৈরি করে।

   

অনেকে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়াকে ফেবারিট মনে করলেও, এইডেন মার্করামের ১৩৬ রানের অসাধারণ সেঞ্চুরি সব হিসেব বদলে দেয়। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। অধিনায়ক টেম্বা বাভুমা হ্যামস্ট্রিং ইনজুরি সত্ত্বেও ৬৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তাদের ১৪৭ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে পাঁচ উইকেটে জয় এনে দেয়।

পুরস্কারের অর্থ
এই জয় দক্ষিণ আফ্রিকাকে ৩৬ লাখ মার্কিন ডলার (প্রায় ৩১.০৫ কোটি টাকা) পুরস্কার এনে দিয়েছে। রানার্স-আপ অস্ট্রেলিয়া পেয়েছে ২১ লাখ মার্কিন ডলার (প্রায় ১৮.৬৩ কোটি টাকা)।

নিচে পুরস্কারের তালিকা দেওয়া হল
• বিজয়ী: দক্ষিণ আফ্রিকা – ৩৬,০০,০০০ মার্কিন ডলার
• রানার্স-আপ: অস্ট্রেলিয়া – ২১,৬০,০০০ মার্কিন ডলার
• তৃতীয়: ভারত – ১৪,৪০,০০০ মার্কিন ডলার
• চতুর্থ: নিউজিল্যান্ড – ১২,০০,০০০ মার্কিন ডলার
• পঞ্চম: ইংল্যান্ড – ৯,৬০,০০০ মার্কিন ডলার
• ষষ্ঠ: শ্রীলঙ্কা – ৮,৪০,০০০ মার্কিন ডলার
• সপ্তম: বাংলাদেশ – ৭,২০,০০০ মার্কিন ডলার
• অষ্টম: ওয়েস্ট ইন্ডিজ – ৬,০০,০০০ মার্কিন ডলার
• নবম: পাকিস্তান – ৪,৮০,০০০ মার্কিন ডলার

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google