Dev : গরু পাচার কাণ্ডে তৃণমূল সংসদ দেবকে তলব করল সিবিআই

গরু পাচার কাণ্ডে বড় খবর। দেবকে (Dev) তলব করল সিবিআই (CBI)। বুধবার সন্ধ্যার খবর, ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে ডেকে পাঠিয়েছি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, দেবকে নোটিশ পাঠিয়েছে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Dev cbi

গরু পাচার কাণ্ডে বড় খবর। দেবকে (Dev) তলব করল সিবিআই (CBI)। বুধবার সন্ধ্যার খবর, ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে ডেকে পাঠিয়েছি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

সূত্রের খবর, দেবকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আগামী ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরে হাজিরা দিতে বলা হয়েছে বলে খবর। বেশ কিছু দিন ধরেই গরু পাচার কাণ্ডে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মনে করা হচ্ছে তদন্ত চলাকালীন করা হয়েছে জিজ্ঞাসাবাদ। সেখানেই হয়তো উঠে এসেছে দেবের । যদিও ঠিক কী কারণে তাঁকে তলব করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি। 

   

সিবিআই সূত্রে খবর, তদন্তে নেমে একাধিক তথ্য হতে এসেছে তাদের। করা হয়েছে জিজ্ঞাসাবাদ। সেখানেই উঠে আসে ঘাটালের নাম। কোন পথ দিয়ে গরু পাচার হতো সে ব্যাপারেও গোয়েন্দা সংস্থার কাছে কিছু খবর এসেছে বলে মনে করা হচ্ছে। সূত্র মারফত আরও খবর, ঘাটালের রাস্তা দিয়ে গরু পাচার চালানো হতো বলে মনে করছে সিবিআই। দেব সেখানকার সংসদ। তাই এ ব্যাপারে তাঁর বক্তব্য শুনতে চাইছেন তদন্তকারীরা। এর আগে গ্রেফতার করা হয়েছে এনামুল হককে। বিএসএফের কমান্ডিং অফিসার সতীশকেও করা হয়েছে গ্রেফতার।

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google