কবে বিয়ে সোহিনী সরকার এবং শোভন গাঙ্গুলির? জেনে নিন তারিখ

আগামী সোমবার, ১৫ই জুলাই (15th July) বিয়ে (wedding) করতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) এবং গায়ক শোভন গাঙ্গুলি (Shovan Ganguly)। এক নামি সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রায় ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Sohini Sarkar and Shovan Ganguly

আগামী সোমবার, ১৫ই জুলাই (15th July) বিয়ে (wedding) করতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) এবং গায়ক শোভন গাঙ্গুলি (Shovan Ganguly)। এক নামি সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রায় বছর খানেক সম্পর্কে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

গত বছর বর্ষার মরসুমে যিশু সেনগুপ্তর আয়োজিত একটি অনুষ্ঠানে আলাপ হয় অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) এবং গায়ক শোভন গাঙ্গুলির (Shovan Ganguly)। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হয় জল্পনা। তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে দেখা যায়নি সোহিনী বা শোভনকে। বেড়াতে গেলেও, একসঙ্গে ছবি দেননি তারা। তবে সোশাল মিডিয়াতে বন্ধুদের সঙ্গে তোলা বহু ছবিতে একসঙ্গে দেখা যায় তাঁদের। প্রথম দেখার বছর খানেকের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এটি নামি সংবাদ সংস্থার তরফে প্রকাশ করা হয়েছে সুইডেনে বেড়ানো কালীন তাঁদের একে ওপরের সঙ্গে তোলা ছবি।

   

এর আগে একটি সাক্ষাৎকারে সোহিনী সরকার (Sohini Sarkar) বলেছিলেন যে তিনি বিয়ে করলে, তাঁর বিয়ের অনুষ্ঠানে খুব বেশি জাঁকজমক থাকবে না। একটি নামি সংবাদপত্র মারফত জানা যাচ্ছে যে সোহিনীর ইচ্ছেকে মর্যাদা দিয়েই তাঁদের দুজনের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়েই আইনি বিয়ে সারবেন শোভন (Shovan Ganguly) ও সোহিনী। বিয়ের আগের দিন আয়োজন করা হয়েছে তাঁদের বন্ধুদের জন্য পুল পার্টি। এছাড়াও থাকছে ঘরোয়া বৌ ভাতের অনুষ্ঠান যেখানে হাজির থাকবেন শুধু মাত্র পরিবারের লোকজনের।

Indian 3: কবে আসছে ‘ইন্ডিয়ান ৩’? জানালেন পরিচালক

তবে এখানেই শেষ নয়, এও জানা গেছে যে শীতকালে তাঁদের সহকর্মীদের জন্য রিসেপশন পার্টির আয়োজন করবেন শোভন ও সোহিনী। ইন্ডাস্ট্রিতে তাঁদের ঘনিষ্ঠ বন্ধুদের নেমন্তন্নও জানানো হয়েছে বিয়েতে। তবে কলকাতা থেকে দূরেই বসতে চলেছে বিয়ের আসর। আমন্ত্রিত থাকছেন হাতে গোনা লোকজন।

‘ফড়িং’, ‘ভূমিকন্যা’, ‘সম্পূর্ণা’, ‘ব্যোমকেশ’, ‘মন্দার’, ‘অথৈ’ এর মতো কাজ করে পরিচিত পেয়েছেন সোহিনী। বহু বাংলা ছবির গানে কণ্ঠ মিলিয়েছেন শোভন। সোহিনী এবং শোভন দুজনেরই পছন্দ বাংলায় ঐতিজ্য। সেই অনুযায়ী ধরে নেওয়া যায় যে লাল বেনারসি এবং ধুতি পাঞ্জাবিতেই সাজবেন বর ও কোণে। মেনুতে থাকার সম্ভবনা রয়েছে বাঙালি খাবারের। তাঁদের বিবাহ জীবন সুখের হোক এই কামনাই করছেন দুজনের অনুরাগীরা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google